| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বাধীনতা — অর্জন নয়, দায়িত্বও : যশোবন্ত রায় চোখের বালি যখন চোখের বালিশ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাগ্মী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবিরকে কি বাঙালি ভুলে গেল : অসিত দাস পূর্বিতা পুরকায়স্থ-র ছোটগল্প ‘প্রান্তিক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উই দ্য পিপল অব ইণ্ডিয়া : দিলীপ মজুমদার সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি — ফ্লাইট অফ ক্রোকোডাইল : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মুখার্জিবাড়ি — জিরাট ও রসা রোড : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাংলাদেশেকে লুক ইস্ট পলিসি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পাঁচ বছরে কাজের খতিয়ান প্রতি বাড়িতে পৌঁছে দিতে নির্দেশ শুভেন্দুর

Reporter Default
রিপোর্টার / ২১১ জন পড়েছেন
আপডেট বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০

লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্কে কিছুটা হলেও ধস নেমেছে। সেই ভোটব্যাঙ্ক আসন্ন পুরভোটেই কীভাবে ফেরানো যায় দলের কর্মী-সমর্থকদের সেই বার্তাই দিলেন বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২০ বাঁকুড়ার রবীন্দ্র ভবনে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুথ কর্মী সম্মেলন ছিল। শুভেন্দুবাবাবু ছাড়াও ছিলেন জেলা সভাপতি শুভাশিস বটব্যাল, শ্যামল সাঁতরা, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, সমীর চক্রবর্তী, অরূপ খাঁ, শম্পা দরিপা-সহ দলের জনপ্রতিনিধি ও কর্মীরা। বৈঠক শেষে শুভেন্দুবাবু বলেন, পুরভোটের প্রস্তুতি নিতে বলা হয়েছে। ২৪টি ওয়ার্ডের কাছ থেকে রিপোর্ট নিয়ে কার কী করণীয় তা বুঝিয়ে দিয়েছি। প্রতিটি ওয়ার্ডে কার্যালয় খোলার নির্দেশ দিয়েছি। ১৩৯টি বুথ কমিটি তৈরি করে জেলা সভাপতির কাছে জমা দিতে বলা হয়েছে। লোকসভা ভোটের নিরিখে আমরা কিছুটা হলেও পিছিয়ে আছি। আমাদের ভোটব্যাঙ্ক কিছুটা হলেও চলে গেছে। কর্মীদের বলেছি মানুষের কথা বেশি করে শুনতে, আর কম বলতে। পুরপ্রধানকে বলেছি, গত পাঁচ বছরে পুরসভার উন্নয়নের খতিয়ান সাল-তারিখ উল্লেখ করে একটি ব্রশিওর তৈরি করতে। সেই সালতামামি দ্রুত প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে হবে। পুরসভার মাধ্যমে অনেক কাজ হয়েছে। এক টার্মে সব কাজ করা সম্ভব হয় না। কিছু কাজ বাকি থেকেই যায়। তাই বাঁকুড়ার মানুষের কাছে বলব, এতো কাজ করেছি। বাকি কাজ সারতে আরেকটা টার্ম সুযোগ দিন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev