| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

যেখানেই ট্রাম্পবাবুকে ঘুরিয়েছেন মোদীবাবু, সেটাই করোনা এপিসেন্টার!

Reporter Default
রিপোর্টার / ১৯২ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১১ মে, ২০২০

আমেদাবাদ থেকে আগ্রা, যেখানেই ট্রাম্পবাবুকে ঘোরাতে নিয়ে গিয়েছেন, তথ্য বলছে সেটাই করোনা সংক্রমণের এপিসেন্টার বা উপকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আমেদাবাদ যদি গুজরাটের করোনা সংক্রমণের এপিসেন্টার বা বিজেপি নেতাদের কথা ধার করে গুজরাটের উহান হয়, তাহলে উত্তরপ্রদেশের ক্ষেত্রে সেটি আগ্রা। দেশে করোনা সংক্রমণ ঠেকাতে তৃণমূল কংগ্রেসের দাবি অগ্রাহ্য করে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করেনি কেন্দ্র। সবাই তখন ব্যস্ত নমস্তে ট্রাম্প নিয়ে। বাসে, ট্রেনে লোক নিয়ে গিয়ে জমায়েত করা আর করোনা বিষয়টিকে সিরিয়াসলি না নেওয়ার খেসারত আজ দিতে হচ্ছে দেশকে। আমেদাবাদ শহরেই গত শনিবার অবধি পাওয়া তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৫৫৪০, মারা গিয়েছেন ৩৬৩ জন।

আমেদাবাদ থেকে ট্রাম্পকে নিয়ে যাওয়া হয়েছিল আগ্রা। উত্তরপ্রদেশের উহান হয়ে দাঁড়িয়েছে সেই তাজমহলের শহর। রবিবার ১০ মে গভীর রাত অবধি পাওয়া তথ্য অনুযায়ী আগ্রা শহরে আক্রান্তের সংখ্যা ৭৫২। মারা গিয়েছেন ২৫ জন। সুস্থ হয়েছেন ৩২৬ জন। শহরের পাশে গ্রামগুলিতেও বাড়ছে সংক্রমণ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪৬৭। করোনা পজিটিভ ১৭৪০ জনের। সুস্থ হয়েছেন ১৬৫৩ জন। মৃত্যু হয়েছে ৭৪ জনের। তার এক-তৃতীয়াংশের বেশি আগ্রাতেই।
দিল্লির অবস্থাও খারাপ। মোট আক্রান্তের সংখ্যা ৬৯২৩। করোনা পজিটিভ ৪৭৮১ জনের। সুস্থ হয়েছেন ২০৬৯ জন। মারা গিয়েছেন ৭৩ জন।
ট্রাম্পের আমেরিকায় করোনা পরিস্থিতি ভয়াবহ। তাঁকে নিয়ে মাতামাতি করতে গিয়ে কেন্দ্র দেশের পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। দেখা যাচ্ছে, যেখানেই ট্রাম্প, সেখানেই করোনা এপিসেন্টার। দায় নেবেন না মোদীবাবু? বিজেপি কিছু বলুক।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev