| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আরামবাগের মায়াপুর কল্যাণ কেন্দ্রে পালিত হল প্রফুল্ল চন্দ্র সেনের ১২৬ তম জন্মতিথি : দেবাশিস শেঠ

Reporter
দেবাশিস শেঠ / ৪৩৬ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের ১২৬ তম জন্মতিথি যথোচিত মর্যাদায় পালিত হলো হুগলির আরামবাগ মহকুমার মায়াপুর কল্যাণ কেন্দ্রে। মায়াপুর প্রফুল্ল চন্দ্র সেন স্মৃতি রক্ষা সমিতি এই উপলক্ষে একটি বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করে। প্রসঙ্গত, প্রফুল্ল চন্দ্র সেনের প্রয়াণের অব্যবহিত পরে ড. প্রতাপচন্দ্র চন্দ্রের উদ্যোগে তাঁর বাসভবনে এই স্মৃতি রক্ষা কমিটি স্থাপিত হয়।

এদিন প্রফুল্ল চন্দ্রের প্রিয় বাসস্থান মায়াপুর কল্যাণ কেন্দ্রে তাঁর সহকর্মী থেকে শুরু করে এই প্রজন্মের অসংখ্য তরুণ তরুণী উপস্থিত হয় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা অর্পন করেন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ্ব সেখ মেহেবুব রহমান, আরামবাগের সংসদ অপরুপা পোদ্দার, আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, বিশিষ্ট সমাজসেবী পলাশ রায় প্রমুখ।

এদিন প্রিয় জননেতার জীবন ও আদর্শ নিয়ে নানান আলোচনা হয়। সংসদ অপরুপা পোদ্দার প্রফুল্ল চন্দ্র সেনের স্মৃতি কে সামনে রেখে বিভিন্ন জনমুখী কাজে আত্মনিয়োগের জন্য আহ্বান জানান। তিনি তার উন্নয়ন তহবিল থেকে আরামবাগ পুরসভাকে দেওয়া একটি ট্রমা কেয়ার এম্বুলেন্স এখানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সভাধিপতি শেখ মেহেবুব রহমান প্রফুল্ল চন্দ্র সেনের নামাঙ্কিত এই স্থানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সক্রিয় অংশগ্রহণের কথা বলেন।

প্রসঙ্গত, প্রফুল্ল চন্দ্রের জন্ম অধুনা বাংলাদেশের খুলনা জেলার সেনহাটি গ্রামে। পিতার কর্মসূত্রে তিনি মানুষ হয়েছিলেন বিহার এর সাসারাম এলাকায়। শিক্ষাজীবন শেষ করে বিলেত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সময় গান্ধীজীর ডাকে সাড়া দিয়ে হুগলি বিদ্যামন্দিরে যোগ দেন স্বদেশী আন্দোলনের অংশ হিসেবে। দুর্গম অনুন্নত আরামবাগ এলাকায় এসে তিনি স্বদেশী আন্দোলনের শক্তিশালী ঘাঁটি গড়ে তোলেন। এখান থেকে দীর্ঘ সময় ধরে হুগলি জেলার আন্দোলন পরিচালিত হয়। ১৯৪৮ শালী বিধান রায়ের মন্ত্রিসভায় প্রথমে অসামরিক সরবরাহ ও পরে খাদ্য ও পুনর্বাসন দপ্তরের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আরামবাগ মহকুমা তথা সারা বাংলায় তার অবদান আজও মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তার রাজনৈতিক সততা, জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড ও অসাধারণ ব্যক্তিত্ব আজও আলোচনার বিষয় হয়ে আছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev