| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ২৪৩ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

৬৮. সুতাহাটার গান্ধী আশ্রমের কুমারচন্দ্র জানা ও চারুশীলাদেবী

১৯৪৫ সালের ২৫ ডিসেম্বর। সুতাহাটা গান্ধী আশ্রমে সাজো সাজো রব। গান্ধীজি আসছেন । বিকেল ৪টা ৫ মিনিট। গান্ধীজির গাড়ি থামল। গাড়ি থেকে নেমে গান্ধীজি একটু হেসে বললেন, ‘কুমারবাবু, আমার কিন্তু পাঁচ মিনিট দেরি হয়ে গেল।’

কুমারচন্দ্র জানা বললেন, ‘শেষ পর্ষন্ত আপনি আসতে পেরেছেন, সেটাই আমাদের সৌভাগ্য।’

কুমারকে অনেক দিন ধরেই চেনেন গান্ধী। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের একনিষ্ঠ শিষ্য তিনি। দেশপ্রেমে, আদর্শনিষ্ঠায় তুলনা নেই মেদিনীপুর জেলা কংগ্রেসের এই সভাপতির। পায়ে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান তিনি। মানুষের কথা শোনেন। সাধ্যমতো মানুষের কষ্ট দূর করার চেষ্টা করেন। তাঁর আন্তরিকতায় উদ্বুদ্ধ হয় মানুষ। অজ পাড়াগাঁয়ের চাষার ছেলে না হয়ে কুমার যদি শহরের ‘ভদ্রলোকের’ ঘরের হতেন, তাহলে তিনি জননায়ক হতেন। সে রকম জননায়ক হবার কোন বাসনা চাষার ছেপের নেই। শুধু দেশকে ভালোবাসা আর দেশের মানুষের উন্নতি করাই তাঁর একমাত্র বাসনা।

গান্ধী আশ্রমের ভেতরে ঢুকে গান্ধীজি মুগ্ধ। চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন। এর পেছনে নিশ্চয়ই কোন স্নেহময়ী নারীর হাতের স্পর্শ আছে। কুমারের কাছে তার উত্তর পেলেন তিনি।

কুমার বলেন, ‘যদি আমার স্ত্রী আমার কাজকর্ম ও চলার পথে বাধা হতেন, তাহলে আমার পক্ষে স্বদেশি আন্দোলনে এতখানি সময় ও শক্তি ব্যয় করা সম্ভব হত না। তিনি আমার কাজে বিরোধিতা তো করেনইনি, বরং আমার পথ অনুসরণ করে দুঃখ-কষ্ট বরণ করেছেন এবং জেল খেটেছেন। সেজন্য স্ত্রীর কাছে আমার ঋণের শেষ নেই।’

কুমারচন্দ্রের স্ত্রী চারুশীলা। সুতাহাটা থানার ভূঞ্যারচক গ্রামে চারুশীলার জন্ম। ১৯০২ সালে। তাঁর মা-বাবার নাম রমণী সামন্ত ও রমানাথ সামন্ত। গরিব পরিবার। কিন্তু সে পরিবারেও দেশপ্রেমের স্রোত বইত। পারিবারিক সূত্রে চারুশীলার মানেও এসেছিল দেশপ্রেমের আবেগ। এগারো বছর বয়েসে বাসুদেবপুরের কুমারচন্দ্র জানার সঙ্গে তাঁর বিয়ে হয়।

কুমারচন্দ্র বাসুদেবপুরে গড়ে তোলেন গান্ধী আশ্রম। গান্ধীজির ১৮ দফা কর্মসূচি পালন করতেন আশ্রমের সদস্যরা। তার মধ্যে ছিল খাদি ও চরকা প্রচলন, মাতৃভাষা চর্চা, গণশিক্ষা প্রসার, কুটিরশিল্প স্থাপন, শ্রমিক উন্নয়ন, সাফাই ও সালিশি সভার আয়োজন, নারী কল্যাণ ইত্যাদি।

মেদিনীপুরে যে অসহযোগ আন্দোলন ও ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলন হব, তার পুরোভাগে ছিলেন কুমারচন্দ্র ও চারুশীলা। তমলুকের নেতারা বুঝেছিলেন যে দেশকে স্বাধীন করতে হলে মেয়েদের বাদ দিলে হবে না, তাদের সাহায্য প্রয়োজন। সেই জন্য তাঁরা ১৯৪১ সালে বাসুদেবপুরের গান্ধী আশ্রমে ১৫ দিনের এক প্রশিক্ষণ শিবির। ক্ষুদিরাম ডাকুয়া আর সুশীলকুমার ধাড়া ছিলেন প্রশিক্ষণ শিবিরের আয়োজক। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ড. প্রফুল্ল ঘোষ, অজয়কুমার মুখার্জি, সতীশচন্দ্র সামন্ত, ডা. জনার্দন হাজরা, চুনীলাল কুইতি প্রভৃতিরা। প্রশিক্ষণ শিবিরে চারুশীলার সঙ্গে অংশ নিয়েছিলেন বাসন্তী কর,সুবোধবালা কুইতি, সুশীলা জানা, প্রভাবতী সিংহ, কুমুদিনী ডাকুয়া, গিরিবালা দে প্রমুখেরা। প্রশিক্ষণ নিতে নিতে চারুশীলার দৃষ্টি ছিল সকলের সুখ-সুবিধার দিকে। সকলের কাছে প্রিয় ছিলেন তিনি, ছিলেন ভরসার পাত্র, ছায়াদানকারী বৃক্ষ।

চারুশীলা গ্রেপ্তার হয়েছেন অনেকবার। ১৯৩৪ সালে সুশীলা বেরা আর গিরিবালা দে-র সঙ্গে গ্রেপ্তার হন। ৬ মাসের হাজতবাস। মরদিনীপুর সেন্ট্রাল জেলে। সঙ্গে তাঁর ৫ বছরের শিশুকন্যা। কোথায় ফেলে রেখে যাবেন এই শিশুকে? তাই মায়ের সঙ্গে ৫ বছরের শিশুও হাজতবাস করল। লবণ সত্যাগ্রহেও নেতৃত্ব দিয়েছেন তিনি।

তারপর সুতাহাটা থানা দখলের রোমাঞ্চকর কাহিনি।

১৯৪২ সাল। ভারতছাড়ো আন্দোলন শুরু হয়েছে। আন্দোলন দানা বাঁধতে শুরু করল তমলুকে। সতীশচন্দ্র সামন্তের পরিচালনায়। রাস্তা কেটে ফেলা হল। টেলিগ্রাফ ও টেলিফোনের পোস্ট উপড়ে ফেলা হল। যাতে ইংরেজ পুলিশ ও সেনারা না ঢুকতে পারে, না কোন যোগাযোগ করতে পারে। তমলুক থানা, মহিষাদল থানা, সুতাহাটা থানা, নন্দীগ্রাম থানা দখল করে নিতে হবে। প্রতিষ্ঠা করতে হবে জাতীয় সরকার। তমলুক অভিযানে প্রাণ দিলেন মাতঙ্গিনী হাজরা। এর মধ্যে একমাত্র সুতাহাটা দখল হয় বিনা রক্তপাতে। চারুশীলারা যার নেতৃত্বে ছিলেন। সুতাহাটা থানার স্টেশন অফিসার আর পুলিশকর্মীরা না কি নিজেরাই অস্ত্র-শস্ত্র জমা দিয়ে জাতীয় পতাকাকে স্যালুট করেছিলেন।

আপনার মতামত লিখুন :

2 responses to “বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার”

  1. প্রবীর সামন্ত says:

    বাহ। চমৎকার। চারুশীলা দেবীর কথা জানা ছিল না। সবার অলক্ষে অজান্তে এমন সব কত মহিয়সী নারীরা দেশের স্বাধীনতার জন্য নিজেদের সুখ, স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন স্বাধীনতা আন্দোলনের অপ্রকাশিত ইতিহাসে চাপা পড়ে আছে। কে রাখে হিসাব তার!

  2. প্রবীর সামন্ত says:

    বাহ, চমৎকার। চারুশীলা দেবীর কথা জানা ছিল না। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এমন কত কত মহিয়সী নারীদের অবদানের কাহিনী সাধারণ মানুষের অজানা। অপ্রকাশিত থাকতে থাকতে একদিন হয়ত কালের গর্ভে হারিয়ে যাবে।
    ভাল লেখা।

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev