| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

চাল চকচকে করতে বিষ, সবজিতেও বিষাক্ত হরমোন প্রয়োগ, চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৭৪২ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

এখন দোকান — বাজারে গেলে পালিশ করা চকচকে চাল, সতেজ সবুজ সবজি। নজর কাড়তে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এর অন্তরালে বিষাক্ত হরমোন ও কীটনাশক বিষ প্রয়োগের ব্যবহার দিনের দিন বাড়ছে।আর তা মানুষের কাছে দুর্বিষহ যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। চিন্তায় পড়েছেন বিশেষজ্ঞরা।

কৃষি বিশেষজ্ঞ গোপাল সেতুয়া জানান, সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠে যেতাম। সবুজ খেতের ঘ্রাণ নিতাম। সবুজে চোখ রাখতাম। চোখ শান্তি পেত। আর বুক ভরে বিশুদ্ধ বাতাস নিতেও ভুলতাম না। কিন্তু এখন এসব নিতে গেলে ভয় হয়। সকালবেলায় মাঠে যাই। বিশুদ্ধ অক্সিজেনের বদলে কীটনাশকের গন্ধ পাই। এর গন্ধে ভরে গিয়েছে মাঠঘাট। যত দিন যাচ্ছে ততই বাড়ছে এর গন্ধ। সবুজ ধান, সবুজ সবজি সবই যেন বিষাক্ত মনে হয়। চিন্তা হয় আর কতদিন এভাবে কাটাতে হবে। আসলে অতিরিক্ত কীটনাশকের প্রয়োগের ফলে চাল হচ্ছে বিষাক্ত। কেবল জমিতেই বিষ ছড়াচ্ছে না। রেহাই নেই রাইস মিলগুলিতেও। এখানেও ধান থেকে চাল বের হওয়ার পর চকচকে সুন্দরী এবং পোকা না লাগার জন্য যে ওষুধ প্রয়োগ হচ্ছে তা এক প্রকার বিষ বলেই মনে করা হচ্ছে। আর সেই চালের ভাত আমরা খাচ্ছি। এ তো গেল চালের কথা। আবার শীতে মাঠের সবজি দেখলেই নজর কাড়ে। অথচ এখন খেতে ভয় লাগে। জৈব সারের পরিবর্তে রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ যে হারে প্রয়োগ হচ্ছে তা দেখলে গা শিউরে ওঠে। তিনি আরো বলেন, সন্ধ্যার আগে বহু চাষি আছে যারা বেগুন, ফুলকপি, বাঁধাকপি, পটল, ঝিঙে, করলা, উচ্ছে, বরবটি, শসা ইত্যাদি সবজিতে ভয়ানক কীটনাশক ওষুধ বা বিষ প্রয়োগ করছে। এমনকি সতেজ ও চকচকে রাখার জন্য কেমিক্যাল রঙের ব্যবহার‌ও লক্ষ্য করা যাচ্ছে। একটাই উদ্দেশ্য বেশি দামে ক্রেতাদের নজর কাড়া।

কিন্তু ওই সমস্ত চাষির হুঁশ নেই এই বিষাক্ত সবজি খেয়ে কঠিন রোগে মানুষ আক্রান্ত হচ্ছেন। বাঁচার ইচ্ছা থাকলেও পথ খোলা নেই তাঁদের কাছে। আর হবেই না কেন? বেগুন, করলা, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, কাঁচালঙ্কা ইত্যাদির মতো সবজির খোসা না ছাড়িয়ে রান্না হয়। সমস্ত বিষ এই সমস্ত সবজির গায়ে লেগে থাকে। সরাসরি ঠিকমতো পরিষ্কার না করেই রান্না হচ্ছে। সরাসরি তা আমরা খাচ্ছি। আগে শসা তো খোসা না ছাড়িয়ে মাঠ থেকে তুলে আলপথ ধরে খেতে খেতে বাড়ি ফিরতাম। এখন ভয় পাই। বাড়িতে শসার খোলা না ছাড়ালে খেতে পারি না। আবার সেই কাঁচালঙ্কা যে খাব তার উপায় নেই। মুড়ি খাওয়ার সময় এতেও বিশেষ গন্ধ পাই। এ হয়েছে এক জ্বালা, কী খাব ভেবে পাই না।

আরামবাগ মহকুমার দায়িত্ব প্রাপ্ত কৃষি আধিকারিকের মতে যখন দেখি পটল, ঢেঁড়স, বেগুন, করলা’র মতো সবজিতে বিষাক্ত রঙ মাখিয়ে বাজারে ক্রেতাদের আকর্ষণ করা হচ্ছে। চকচকে বড় সবজি দেখে আমরা লোভের বশবর্তী হয়ে ব্যাগে ভরছি। জানি না, এর বিষাক্ত কতখানি ভয়াবহ। ক্যানসার ছাড়াও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বাড়ছে কঠিন রোগের প্রাদুর্ভাব। তবুও আমাদের হুঁশ ফেরেনি। রাতারাতি এক ইঞ্চি কাঁচালঙ্কা পাঁচ ইঞ্চি হচ্ছে, কিংবা ছোট ফুলকপি, ছোট ঢেঁড়স, ঝিঙে, কুমড়ো, শসা, বেগুন, করলা’র মতো সবজি রাতারাতি দ্বিগুণ বড় হচ্ছে। কারণ হরমোন প্রয়োগ। বিষাক্ত হরমোন প্রয়োগে সবজি হচ্ছে বিষ। আর সেই বিষ আমরা মহানন্দে খাচ্ছি। এই ভয়ংকর খেলা কবে শেষ হবে জানি না। এজন্য চাষিদের নিয়ে সচেতনতা শিবির হচ্ছে।

প্রসঙ্গত, ধান ও সবজির বিষে মানুষ রোগাক্রান্ত। স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। বিশুদ্ধ বাতাসে প্রকৃতিও যেন ভারাক্রান্ত। ভোরে মাঠে গিয়েও বাঁচার পথ খুঁজে পাচ্ছে না। এভাবে কতদিন বেঁচে থাকার স্বপ্ন দেখবে মানুষ তার জানি না। তাই ভয় হয় গ্রামে খেটে খাওয়া গরিব মানুষগুলোর কী হবে! জেনেশুনে বিষ পান। ইচ্ছে না থাকলেও পান করতে হবে। কারণ একমাত্র লড়াই করে বেঁচে থাকার জন্য।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev