| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বাংলার পার্টিশন কথা : একটি জন গবেষণা প্রকল্প

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ২০৯৮ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

উদ্যোগের স্বপ্ন বুনেছিলেন দেবেশ রায়। সেটা ২০১৪ সাল। তারপর দীর্ঘ পাঁচ বছর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিসের উদ্যোগে গড়ে উঠেছে ‘বেঙ্গল পার্টিশন রিপোজিটরি’—একটি ডিজিট্যাল সংগ্রহশালা। এই জনগবেষণা প্রকল্প সাতচল্লিশ ও একাত্তরের ব্যক্তিক স্মৃতি ও অভিজ্ঞানকে ধরে রাখছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই জন-গবেষণা প্রকল্পের তিন খণ্ডে পরিকল্পিত গ্রন্থের প্রথম খণ্ড—’বাংলার পার্টিশন কথাঃ উত্তর প্রজন্মের খোঁজ’। গ্রন্থটির শিরোনাম ভূমিকায় বাংলার পার্টিশন-কথার তাত্ত্বিক পরিসরের প্রস্তাবনা করেছেন প্রকল্প পরিচালক অধ্যাপক ও গ্রন্থ সম্পাদক মননকুমার মণ্ডল। পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক নির্বাচিত তিরিশটি সাধারণ মানুষের জীবনভাষ্য এই খণ্ডে জায়গা পেয়েছে। এদের কেউই কোনোদিন নিজেদের জীবনকথা ও অভিজ্ঞতা লেখেন নি। কয়েকজন সদ্যপ্রয়াত হয়েছেন। পার্টিশন বিভাজনের বিপ্রতীপে লোকায়ত বাউল-ফকির সংস্কৃতির সম্প্রীতি ভাবনা, শত্রু-সম্পত্তি বিতর্কের সমীক্ষা, ’৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ও বাংলার বর্ডার সম্পর্কিত সমীক্ষামূলক প্রবন্ধ। উত্তর প্রজন্মের দৃষ্টিকোণ থেকে আজকের বাস্তব তায় বাংলার শতাব্দীব্যাপী তিনটি পর্যায়ের খোঁজ এখানে করে হয়েছে।বিগত তিন বছর ধরে নেওয়া প্রায় তিনশ’ ভিডিও সাক্ষাৎকারের সুবিন্যস্ত ক্যাটালগ সংযোজিত হয়েছে পরিশিষ্টে। মুক্ত বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত গবেষণা পরিসরকে ব্যবহার করে এমন অভিনব প্রকল্পের বাস্তবায়ন। সম্প্রতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিষয়ে যৌথভাবে গবেষণার জন্য একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। বিগত ৩জানুয়ারি একটি অনলাইন প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুভ শঙ্কর সরকার গ্রন্থটি প্রকাশ করে বলেন—দুই বাংলার এই জন-গবেষণা উদ্যোগ আরও এগিয়ে যাবে। দেশভাগের বাস্তবতায় উত্তর প্রজন্মের খোঁজ কত বহুমাত্রিক ও তাৎপর্যময় সে কথা স্মরণ করিয়ে দেন প্রকল্পটির পরিকল্পক মননকুমার মণ্ডল।

আপনার মতামত লিখুন :

2 responses to “বাংলার পার্টিশন কথা : একটি জন গবেষণা প্রকল্প”

  1. Abhay Pain says:

    দেশভাগের দগদগে স্মৃতি নিয়ে প্রাণভয়ে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় পালিয়ে আসেন, আজ তারা কেমন আছেন? কেমন আছে তাদের সন্তান সন্ততিরা ? বাংলা পার্টিশন ও মুক্তিযুদ্ধের সময় কেমন ছিলেন তারা? প্রশ্নগুলির উত্তর খুঁজেছেন অধ্যাপক মনন কুমার মন্ডল ও মানব বিদ্যা অনুষদের সংশ্লিষ্টরা। উত্তর সংগ্রহ করেছেন মৌখিক ভাবে। রূপায়িত করেছেন গ্রন্থে, নাম দিয়েছেন ‘ উত্তর প্রজন্মের খোঁজ ‘ । হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধানে এই খোঁজ। দেশভাগ সাহিত্য বিষয়ক এটি এমন একটি গ্রন্থ যেখানে দেশভাগের যারা victim তাদের স্মৃতিকথাই স্থান পেয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার নিতাই দে, হরিপদ সরকার,, উত্তর চব্বিশ পরগনার অনিল বাইন এভাবে জেলা ধরে ধরে যেসব মানুষের সবকিছুই ছিল কিন্তু আজ যাদের কিছুই নেই, সেই সব ‘নেই’ মানুষদের স্মৃতি কথায় ভরে উঠেছে গ্রন্থটি। গ্রন্থটির অনন্য সম্পদ কয়েকটি অসাধারণ প্রবন্ধ যেখানে আলোচিত হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার পরিপ্রেক্ষিতে বাউল-ফকিরদের অসাম্প্রদায়িক সম্প্রীতির ভাবাদর্শ, শত্রু সম্পত্তি আইন,নদীয়ার কুর্পাস মহিলা ক্যাম্প, মুক্তিযুদ্ধে বেতারের ভূমিকা প্রভৃতি সুলিখিত সাতটি প্রবন্ধ। বইটির আর একটি অমূল্য ও প্রামাণিক সম্পদ ‘Bengal Partition Repository Catalogue ‘ যা আরো অনেককেই গবেষণার মূলধন যোগাবে। নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এই গ্রন্থ অধ্যাপক মনন কুমার মন্ডল ও মানব বিদ্যা অনুষদের সংশ্লিষ্ট সকলের দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের ফসল। বাংলা সাহিত্যের সর্বগামী পাঠক পাঠিকার এই গ্রন্থ অবশ্যপাঠ্য। বাংলা পার্টিশন সাহিত্যের এটি একটি আকর ও প্রামাণিক গ্রন্থ হিসেবে বিবেচিত হবে বলেই বিশ্বাস রাখি।
    অভয় পাইন, গবেষক, বাংলা বিভাগ, নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়

  2. Abhay Pain says:

    দেশভাগ সাহিত্য বিষয়ক একটি প্রামাণিক ও আকর গ্রন্থ ‘ উত্তর প্রজন্মের খোঁজ ‘ । গ্রন্থটি বাংলা সাহিত্যের সর্বগামী পাঠক পাঠিকার অবশ্যপাঠ্য।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev