| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রাজ্যে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, হুগলি তৃতীয়, নড়েচড়ে বসল প্রশাসন : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫০২ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে গত আটমাসে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। শীর্ষে আক্রান্তের সংখ্যা মুর্শিদাবাদ। এখানে এখনও পর্যন্ত ৮৫১ জন, দ্বিতীয় উত্তর ২৪ পরগনায় ৭২৬ জন এবং তৃতীয় হুগলিতে ৪১৯ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে এ খবর জানা গেছে।

এদিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নড়েচড়ে বসেছে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর এখানে ডেঙ্গু আক্রান্তদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

প্রসঙ্গত, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সাড়ে ৪ হাজার বাংলায় ডেঙ্গুতে আক্রান্ত। সংখ্যা ক্রমশ বাড়ছে। উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তরের।

দিনের দিন হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত অধিকাংশ জায়গায় রোগীরা ডেঙ্গু-২ সেরোটাইপে আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই বর্তমানে সুস্থ। স্বাস্থ্যদপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, ফি সপ্তাহে স্বাস্থ্যদপ্তর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনার পর অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ করে। তাতে আক্রান্তের সংখ্যার বিচারে প্রথম ১৬টি জেলার পরিস্থিতি উল্লেখ করা হয়। গত ১৩ আগস্ট পর্যন্ত সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী, ১ জানুয়ারি থেকে গত বুধবার পর্যন্ত রাজ্যের ১৬টি জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৩৯৪ জন। তারপর গত তিনদিনে তা বেড়ে সর্বসাকুল্যে সাড়ে ৪ হাজারের কাছাকাছি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, মোট আক্রান্তের বিচারে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ (৮৫১)। পরবর্তী চার জেলা হল উত্তর ২৪ পরগনা (৭২৬), হুগলি (৪১৯), মালদহ (৩৭২) ও হাওড়া (৩৪২)। কলকাতা (৩২৮), বাঁকুড়া (২৪১), দক্ষিণ ২৪ পরগনা (২১০), নদীয়া (১৯০) ও পূর্ব বর্ধমান (১৮৯) হল সংখ্যার বিচারে পরবর্তী পাঁচ জেলা। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম ১০ জেলার মধ্যে পাঁচটি জেলাই কলকাতা ও তার সংলগ্ন। বিশেষত, কলকাতার একেবারে সন্নিহিত জেলা উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে থাকায় প্রমাদ গুনছেন স্বাস্থ্যকর্তারা। কারণ, অফিস-কাছারি, ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন দরকারে কলকাতায় আসা মানুষের একটি বড় অংশই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। সেখানে ডেঙ্গুর বাড়বাড়ন্তের অর্থ হল, কলকাতাতেও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া। স্বভাবতই এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে স্বাস্থ্য দপ্তর ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev