| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

চলন্ত মিউজিয়াম, স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরাদ হাকিম

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৩৯৭ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১৫ আগস্ট, ২০২১

দুই কামরার ট্রাম। তার প্রথমটির মধ্যে দুশো বছর আগে ব্রিটিশদের বিরুদ্ধে যে প্রতিরোধ; তার নিদর্শন, বঙ্গভঙ্গের স্মৃতি, বাংলা ও পাঞ্জাবকে ভাগ করে দেওয়ার বহু গুরুত্বপূর্ণ মুহুর্তের সংগ্রহ। আর দ্বিতীয় কামরায় রয়েছে স্বাধীনতা উত্তরকালের পুনর্বাসন চিত্র। দেশভাগের স্মৃতি নিয়ে প্রথম মিউজিয়াম তৈরি হয়েছিল পাঞ্জাবে। তবে ট্রামের মধ্যে এমন চলন্ত মিউজিয়াম বিশ্বে এই প্রথম। রাজ্যের পরিবহণ দফতরের বিশেষ উদ্যোগে স্বাধীনতা দিবসে উদ্বোধন হল এই বিশেষ চলন্ত মিউজিয়ামের।

ট্রামের দুই কামরার ভিতর ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, পরাধীনতা থেকে স্বাধীনতার পথে ভারতকে নিয়ে যাওয়ার জন্য সংগ্রামীদের অবদান নিয়ে এই মিউজিয়াম তৈরির উদ্যোগ রাজ্যের পরিবহণ দফতরের উদ্যোগ।এই চলন্ত মিউজিয়ামের উদ্বোধন করে ৭৫তম স্বাধীনতা দিবসকে শহরবাসীর কাছে স্মরণীয় করে রাখলেন রাজ্যের পরিবহণ দফতরের মন্ত্রী ফিরাদ হাকিম।

শহরের বিভিন্ন প্রান্তে ঘুরবে এই ট্রাম। উদ্বোধনের পর শহরবাসীকে এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখার কথাও জানান তিনি। ফিরহাদ হাকিম বলেন, “ভারত শান্তির দেশ। বাংলা বৈচিত্র, সম্প্রীতি ও ঐক্যে বিশ্বাস করে। এই জাদুঘর বাংলার নৈতিকতার প্রতিফলন ঘটায়। স্বাধীনতা সংগ্রামে বাংলার প্রধান ভূমিকা ছিল। মিউজিয়াম অন হুইলস আমাদের স্বাধীনতা যোদ্ধাদের প্রচেষ্টা এবং জাতীয় মানসিকতার উপর বাংলা ও পাঞ্জাব বিভাজনের প্রভাবকে সুন্দরভাবে তুলে ধরেছে।

এই ‘চলন্ত মিউজিয়াম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন সচিব রাজেশ সিনহা, ডব্লিউবিটিসি-র এমডি রাজনভীর সিং কাপুর, ভার্চুয়াল মাধ্যমে লন্ডন থেকে উপস্থিত ছিলেন লর্ড মেঘনাদ দেশাই এবং লেডি কিশ্বর দেশাই। এছাড়াও, মিউজিয়ামের কিউরেটর মল্লিকা আহলুওয়ালিয়া। ডিসেম্বরের শেষ পর্যন্ত এই ‘চলন্ত মিউজিয়াম’ বা ট্রামটি থাকবে এসপ্ল্যানেডে। পরের বছর জানুয়ারি থেকে তা শহরের অন্যত্র নিয়ে যাওয়া হবে।

পরিবহন সচিব রাজেশ সিনহা বলেন, মিউজিয়াম অন হুইলস স্বাধীনতা আন্দোলন এবং বঙ্গ ও পাঞ্জাব রাজ্যের বিভাজনের প্রভাব তুলে ধরেছে। যাদুঘরে প্রবেশের জন্য কোনও মূল্যে লাগবে না। এটি একটি স্থায়ী প্রদর্শনী হবে এবং শহর ঘুরে বেড়াবে।

চারুকলা ও সাংস্কৃতিক ঐতিহ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা মল্লিকা আহলুওয়ালিয়া বলেন, কলকাতায় এই ধরণের জাদুঘর প্রথম। এই সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত। কলকাতার ট্রামের ইতিহাসও সমৃদ্ধ এবং তারও নিজস্ব ঐতিহ্য রয়েছে। আমরা আশা করি যে আমাদের প্রদর্শনীর মাধ্যমে তরুণরা আমাদের দেশের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস দেখবে। এমন একটি চলন্ত মিউজিয়াম উপহার দেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং পরিবহণ দফতরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উদ্বোধনের পর থেকে অমৃতসরের জাদুঘরটি অর্ধ মিলিয়নেরও বেশি দর্শক পেয়েছে আশা করা যায় কলকাতার চলন্ত মিজিয়াম ঘিরেও মানুষের মধ্যে আগ্রহ বাড়বে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev