১৭৭৬-এর ২৯শে নভেম্বরের কার্যবিবরণীতে, হেস্টিংস মুঘল আমলের ভূমি-রাজস্বের স্বল্পতা প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেছিলেন, গত বছরগুলোয় আদায় করা মোট রাজস্বের পরিমাণের সাথে বর্তমান সময়ের আদায় করা রাজস্বের পরিমাণের কেবল তুলনা করাই যথেষ্ট নয়; তিনি লিখেছেন, “মোটা চালের দাম — যা জনসাধারণের খাদ্যের প্রধান উপাদান — সুজা খানের শাসনামলে বর্তমান সময়ের তুলনায় সাড়ে পাঁচ গুণ কম […]