কোনও অপরিচিত লোক যদি সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এ পাড়ার বি/৩৬ নং বাড়ির সামনে দিয়ে যান, তিনি নির্দিষ্ট কিছু শব্দ শুনবেন। যেমন, ধাপ্পাবাজি নাকি, ধাপ্পার তো একটা সীমা থাকে, ধাপ্পা দিয়ে কি সব হয়, ধাপ্পাবাজে দেশটা ভরে গেল ইত্যাদি। অপরিচিত পথিক ভাবতেই পারেন বি/৩৬-এর ঘরের কর্তা শ্রী শ্রীল শ্রীযুক্ত প্রমোদরঞ্জন ভট্টাচার্য হয়তো চাকরকে […]