থমকে দাঁড়াল এসে ইরাবান। এইমাত্রকালে, প্রভাত হয়েছে সবে নগরীর বুকে; কিন্তু নবীন সূর্যের আলো এখনো প্রসারিত হয়নি সেভাবে। বৃক্ষে বৃক্ষে এখনো কলরবরত নানা প্রকারের পক্ষী। রাজপথেও একজন-দুজন করে পথচারী। ভিস্তিওয়ালারা শূন্য ভিস্তি-কাঁধে চলেছে এক্ষণে নদীর দিকে। নদী থেকে জল এনে তারপর রাজপথ ধোয়াবে তারা। জনজীবনে জোয়ার লাগবে তারপরেই। হাঁটতে হাঁটতে দ্যূমণির কুটিরের কাছে পৌঁছে গিয়েছিল; […]