সাপটা গাছের ডাল বেয়ে ধীরে ওপরে উঠছে। কালচে শরীরে ফ্যাকাশে হলুদ রঙের বরফি কাটা। সাপটা উঠছে একেবেঁকে, গাছ ছেয়ে থাকা বুনো লতাপাতার আড়াল দিয়ে। ফাল্গুন মাসের বিকেলের রোদে চারদিক ঝকঝক করছে। ফরিদ সাহেব বারান্দায় বসে একদৃষ্টিতে তাকিয়ে থাকেন সাপটার দিকে। হয়তো ওপরে কোনও ডালে পাখির বাসা আছে। সাপটা যাচ্ছে পাখির বাচ্চার সন্ধানে। একসময় ওটা ধীরে […]