সেই কলেজ-লাইফ থেকেই আমাদের তিন বন্ধুর আড্ডা দেওয়ার আদর্শ জায়গা হল বেচুদার মুদির দোকান। আমরা কেউই এখন আর বেকার নই। আমি সরকারি অফিসের কেরানি। বেণু কমার্স গ্র্যাজুয়েট। একটা বেসরকারি অফিসের অ্যাকাউনট্যান্ট। আর রজত অঙ্কে অনার্স হলেও চাকরি-বাকরির ধার ধারেনি, নিজেই বাড়িতে কোচিং খুলেছে। প্রায় প্রতিদিনই সন্ধে সাতটা নাগাদ আমরা হাজির হই বেচুদার দোকানে। দোকানঘরটা আয়তনে […]