| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।
/ গল্প

পারমিতা : ছোট গল্প লিখেছেন জয়ন্ত দে

খুব সন্তর্পণে মোবাইলটা নিয়ে উঠে এসেছি এই ঘরে। এটা ম্যাজেনাইন ফ্লোর। এখানে আমার মেয়ে পড়াশোনা করে। এখন আমি এই মধ্যরাতে এখানে এসে দাঁড়িয়েছি। আমার হাতে মোবাইল। আমি একটা সেলফি তুলব। কেন? আমার মনে হয়, মাঝে মাঝে নিজের ছবি তুলে দেখা উচিত। নিজেকে দেখা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। এই চোখের তলায় কালি, কপালে কুঞ্চন, কপালে রগের পাশে […]

জলরঙের ছবি : ছোট গল্প লিখছেন সেলিনা হোসেন

জয়তুন বেওয়ার জীবন আবার নতুন করে শুরু হয়েছে। স্বামীর মৃত্যুর আগে দিনগুলো একরকম ছিল। এখন অন্যরকম হয়েছে। আগে পদ্মা নদী ওর কাছে একটি নদীমাত্র ছিল। এখন সেটা ওর কাছে আশ্রয়ের মতো। নদীর পাড়ে বসে দিনের খানিকটুকু সময় কাটালে বুঝতে পারে স্বামীর মৃত্যুশোক একটু লাঘব হলো। জয়তুন বেওয়ার জীবনে এভাবেই একজন মানুষের চলে যাওয়ার হিসেবনিকেশ শেষ […]

দইয়ের সরবত ও অন্যকিছু : ছোট গল্প লিখেছেন আফসার আমেদ

কখন যে কোন গানটা মন থেকে গলায় উঠে আসবে, তা ভেবে-চিন্তে হয় না। আপনা-আপনিই আসে। বিশেষত রবীন্দ্রসংগীত। অন্য গান যে গুনগুনিয়ে ওঠে না তা নয়। তার ভালো থাকা তাতে একটু আরাম পায়। গানটা নিয়ে থাকে। সেটা মনোময়ই জানে। রণিতা তার ভালো থাকাটা টের পায়। মনোময়ের ভালো থাকা রণিতা হয়তো ভালোবাসে। কে জানে, সত্যিই কি তাই? […]

বইপোকা : ছোট গল্প লিখেছেন কানাই কুণ্ডু

বইপোকারা বই পড়ে না। চশমাও পরে না। এটা জেনেও সবাই সুমনকে কেন যে বইপোকা বলে! সুমন বই খায় না, পড়ে।মানুষের নানা অভ্যেস থাকে। কেউ ঘুড়ি ওড়ায়, সিনেমা দেখে, বেড়াতে যায়, খেতে ভালবাসে, রুস্তমি করে, পাড়ার দাদা হয়। আবার কেউ গান গায়, গপ্পো কবিতা লেখে, নাটক করে, সংসারও করে। সুমন এ সব কিছুই করে না, পড়ে। […]

স্তনদায়িনী : ছোট গল্প লিখেছেন মহাশ্বেতা দেবী

মাসিপিসি বনগাঁ-বাসী বনের মধ্যে ঘর। কখনো মাসি বলল না যে, খই মোয়াটা ধর। যশোদার মাসি কখনো আদর করত না অনাদর, তা যশোদার মনে পড়ে না। জন্ম থেকেই সে যেন কাঙালীচরণের বউ, হাতে গুনে জেয়ন্তে-মরন্তে কুড়িটা ছেলেমেয়ের মা। মনেই পড়ে-না যশোদার, কবে তার গর্ভে সন্তান ছিল না, মাথা ঘুরত না সকালে, কাঙালীর শরীর কুপি-জ্বালা আঁধারে তার […]

জল : ছোট গল্প লিখছেন সাত্যকি হালদার

সকাল থেকেই মাদলের শব্দ শোনা যায় ছোট্ট স্টেশনটিতে। সেই সঙ্গে দেহাতি ভাষায় নানা রকম কথা। কিছু দিন হল মাঝবয়সী এক বাঁদরওয়ালা এসে ঠাঁই গেড়েছে এখানে। সাত-সকালে এক জোড়া বাঁদর নিয়ে শুরু হয়েছে তার বিভিন্ন কেরামতি। সকাল বেলা ভিড় করার মতো লোক তেমন হয়নি। প্ল্যাটফর্মের এক মাথায় ছোট একটা দোকান। দোকানের বেঞ্চে এক জন মাত্র খদ্দের। […]

সদানন্দের আয়না সেলফি ও লকডাউন : বিজয়া দেব

পারদচটা আয়নায় মুখটা দেখল সদানন্দ। তারপর মালিকের দেওয়া স্মার্টফোন দিয়ে একখানা সেলফি তুলল। আয়নাতে মুখ আর সেলফিটা মিলিয়ে দেখল। বয়েসটা বেড়েছে সত্যিই। কবে এই দুনিয়ায় এলো সে? আয়না বলে অনেকদিন আর সেলফি বলে ততদিন নয়, কষ্টের চেহারা এটা। ঘর হলো না, বউ আরেক পুরুষের সাথে পালিয়ে গেল। নাহ্ রতিসঙ্গমে তার কোন অসুবিধে নেই। ঘর নেই […]

বুড়ি বসন্ত : ছোট গল্প লিখেছেন উল্লাস মল্লিক

সবাই জানতাম, ভোলার বড়মামার দোনলা বন্দুক আছে। পেল্লাই ভারী বন্দুক। দুটো নল দিয়ে তার লাল-নীল আগুন ছোটে। এত হেব্বি ভারী, ভোলার বড়মামা ছাড়া কেউ তুলতেই পারে না। যারাই চেষ্টা করেছে কোমর ভেঙে পড়ে গিয়েছে। এঁচোড় বিল্টু অবশ্য ফুট কেটেছিল এ তো সেই হরধনু ভঙ্গর কেস; কেউ চাগাতেই পারে না, রাম চাগিয়ে সীতাকে বিয়ে করল। পাড়ায় […]

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev