ছোটমামার সঙ্গে পাশের গ্রামে যাত্রা শুনতে গিয়েছিলুম। যাত্রার আসর যখন হোভাঙল তখন অনেক রাত। ফুটফুটে জ্যোৎস্না ছিল। ছোটমামা বললেন, এত রাতে আর বাস পাওয়া যাবে না। আয়, বরং হাঁটাপথে শর্টকাট করি। পিচের রাস্তা থেকে ছোটমামার পিছন পিছন মাঠে নেমে বললুম,–পথ কোথায় ছোটমামা? আপনি যে হাঁটাপথ বলছেন? ছোটমামা সবে গুনগুন করে কী গান ধরেছিলেন। বিরক্ত হয়ে […]