এগিয়ে চলেছে সে দ্রুত পায়ে ফুটপাতের ওপর দিয়ে, কখনো গাছের ছায়ায় একটু থেমে, কখনো কোনাকুনি রাস্তা পার হয়ে। প্রথম বৈশাখের ঠাঠা দুপুর। প্রখর রৌদ্রতাপে সমস্ত সবুজ ম্রিয়মাণ, কিন্তু কৃষ্ণচূড়ার সারি রক্তিম পুষ্পসম্ভারে হালকা হাওয়ায় হেলছে-দুলছে। আশপাশে সামনে পেছনে চলাফেরা করছে ব্যস্তসমস্ত লোকজন, পথচারী। গাড়ির গোলমাল, রিকশার ক্রিং ক্রিং। দু’ একবার ছোট হোঁচটও খেয়েছে; কিন্তু কোনোদিকে […]