চন্দনপুরের বাড়িটা প্রোমোটারের হাতে দেবার আগে কিছু ফার্নিচার বিক্রি করার ছিল। কেয়ারটেকার দুলালবাবু বললেন, — একবার ঘুরে যান ম্যাডাম। পুরোনো জিনিসপত্রের মধ্যে আপনার কিছু পছন্দের জিনিসও তো থাকতে পারে। — আপনি যা ভালো বুঝবেন তাই করুন। আমি আবার কি করতে এতদূর যাব? দুলালবাবুকে আর নয়নিকা বলল না, যে বাড়ির স্মৃতিই তার অধরা, সেখানে আবার পছন্দ […]