কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর ১৩৪৩ বঙ্গাব্দে (১৯৩৭ সাল) সমাবর্তন-উৎসবে ভাষণ দিয়েছিলেন। পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত রবীন্দ্র-রচনাবলীর ২৮তম খণ্ডে ‘ছাত্রসম্ভাষণ’ শীর্ষক সেই রচনায় পাই, “তার পর কিশোরবয়সে অভিভাবকদের নির্দেশমত একদিন সসংকোচে আমি প্রবেশ করেছিলুম বহিরঙ্গছাত্ররূপে প্রেসিডেন্সি কলেজের প্রথমবার্ষিক শ্রেণীতে। সেই এক দিন আর দ্বিতীয় দিনে পৌঁছল না। আকারে প্রকারে সমস্ত ক্লাসের সঙ্গে আমার এমন […]