| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বিদায়, ‘একটু উষ্ণতার জন্য’-এর প্রিয় লেখক : পিয়াস মজিদ

Reporter
পিয়াস মজিদ / ৩৯২ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৩০ আগস্ট, ২০২১

শেষরাতে ঘুম ভাঙতেই ফেসবুক দেখছি, না এবার আর গুজব না। সত্যিই চলে গেলেন বুদ্ধদেব গুহ। অনেকের প্রিয় লালাদা। কিন্তু আমার কাছে তিনি ‘একটু উষ্ণতার জন্য’ উপন্যাসের প্রিয় লেখক।

এখানে বইয়ের যে কপিটি দেখা যাচ্ছে তা প্রীতি স্টোর্স, কুমিল্লা থেকে গত শতকের নব্বইয়ের দশকে কেনা। আমাদের পারিবারিক সংগ্রহ থেকেই প্রথমে স্কুলছাত্র, তারপর কলেজছাত্র, তারপর বিশ্ববিদ্যালয়-ছাত্র থেকে এই এখন বছর সাড়ে ছত্রিশে দাঁড়িয়ে উপন্যাসটির মুগ্ধ পাঠক আমি। ফেসবুকে একাধিকবার লিখেছিও এটা নিয়ে। আমার অনেক কথাসাহিত্যিক বন্ধুর বিস্ময়, কী করে আমার এত প্রিয় হতে পারে এই বই!

আমি বলি অপার অরণ্যের জন্য ছুটির জন্য আর শীতঋতুর জন্য এটা আমার এত প্রিয়। বেঁচে থাকতে মানুষি হিংস্রতায় যখন ক্ষতবিক্ষত হই তখন আমি বিভূতিভূষণ আর বুদ্ধদেবে আশ্রয় নিই। বিশেষত ‘একটু উষ্ণতার জন্য’ পড়ে পড়ে ম্যাকলাস্কিগঞ্জের প্রেমিক আমি। যেখানে ‘সামনে একটা বড় ঝাঁকড়া মহুয়াগাছ।।মাঝে মাঝে পিটিস এবং ঝাঁটি জঙ্গল। পশ্চিমের পাহাড়ের কাঁধ বরাবর সন্ধ্যাতারাটা উঠেছে। সমস্ত আকাশ সেই একটি তারার আলোয় উজ্জ্বল’।

জঙ্গুলে আবহে বসত গাড়া ছন্নছাড়া ছোট্ট রাজকুমার লাবু, ছোট হলেও স্বপ্নে সে উপন্যাসের কথক সফল মানুষ সুকুমারের চেয়ে অনেক বড়। কারণ লাবু তার ভালবাসার নারী যাযাবর নুড়ানীর জন্য সমাজ-সংসার ছেড়ে পাড়ি দিতে পারে চাঁদের পাহাড়, সাদা ঘোড়া আর অচেনা পাখির শিসে ভরা জঙ্গল কিন্তু সুকুমার তার ভালবাসার ‘ছুটি’-র জন্য ত্যাগ করতে পারেনা সংসার কিংবা সমাজের শেকল। ছুটি তার জীবনকে কানায় কানায় ভরে দিলেও সুকুমার তার দ্বিধার মুদ্রায় ছুটিকে হারাল। ছুটি সেই মেয়ে যে শরীরদেবতার শুচি-অশুচির চেয়ে মনোদেবতার শুদ্ধতাকে বেশি গুরুত্বে রাখে। ছুটির ঘরে তুষার রায়ের কবিতার বই দেখে চমকে উঠেছিল সুকুমার। আমারও সেই প্রথম ‘ব্যান্ডমাস্টার’-এর কবির নাম পড়া। ছুটি সুকুমারের সংসারী ও সন্ন্যাসীময় দ্বিচারিতাকে ব্যঙ্গ করে তুষার রায়ের কবিতায় আত্মার উলঙ্গ প্রকাশের কথা বলেছিল; যে প্রকাশ স্থগিত রাখতে রাখতেই সামাজিক গিলোটিনের বলি হয়ে যাই আমরা সবাই।

কী করে ভুলি প্যাটকে! সেই ‘রাতের বনের অন্ধকারে স্বয়ংসম্পূর্ণতার স্বপ্নবিলাসী একজন অভিশপ্ত একাকী ভঙ্গুর পুরুষমানুষ’, যিনি দীর্ঘ নারীহীন-সংসারচ্যুত জীবনের লোনলিলেস সেলিব্রেট করতে জানেন এভাবে রাতচেরা গান গাইতে গাইতে:

Show me the way to go home,

I am tired,

And i want to go to bed;

Show me the way to go home.

যেন সেই কবিতার কথা ‘ঘর নেই, আছে শুধু ঘরের দিকে যাওয়া’।

যেমন জীবন-ঘর থেকেও মৃত্যুঘরের দিকে যেতে চেয়েছেন জঙ্গলে একাকী বসতকারী বৃদ্ধ বয়েলস। কয়েকদিন আগে মরে থাকা মানুষটার চোখমুখ খুবলে নিচ্ছিল শকুন, পরে প্যাট-সুকুমার গিয়ে দেখেন বৃদ্ধের হাতে ধরা বাইবেলের গায়েও মাংসরক্তের টুকরো আর ছিটা। জীবনের এসব ভয়াবহ আরতি দেখেও শীতার্ত মানুষ বেঁচে থাকার বসন্তবাগান খোঁজ করে।

আর প্রতি শীতঋতুতে যেকোনো পৃষ্ঠা থেকে ‘একটু উষ্ণতার জন্য’ পড়তে শুরু করে মাঝেমধ্যে আমি এই উৎসর্গবাক্য বা বিভাব-কবিতাটা পড়ে কুয়াশার আভায় মরি এবং বাঁচি:

“ভবিষ্যতের কোনো এক পড়ন্ত পৌষের শান্ত সুন্দর বিকেলে, মৃত ব্যাঙের মত শীতল আমার স্তব্ধ হৃদয়কে যারা তাদের নির্দয় ঠোঁটে উপড়ে নিয়ে আছড়ে ফেলবে তোমার অন্তরের অন্তঃপুরের বদ্ধ জানালায়, যারা তোমার উদ্দাম ইচ্ছার দূতী, তোমার হীন স্বার্থপরতার বাহক- সেই সব যূথবদ্ধ আশ্চর্য নিষ্ঠুর পিঙ্গল ঈগলদের উদ্দেশ্যে:

আমার স্পন্দিত হৃদয়ের অনুযোগহীন সমস্ত উষ্ণতার সঙ্গে; অতীতের ক্বচিৎ উষ্ণতার স্মারক আজকের এই পাণ্ডুর পাণ্ডুলিপি’।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev