| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

আপনজন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান করলেন ১৪৮ জন : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ১৪৬ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১২ জুলাই, ২০২৬

আরামবাগ আপনজন ওয়েলফেয়ার সোসাইটির একের পর এক অভিনব প্রয়াস। সমাজের মানুষের পাশে থেকে শিক্ষা থেকে স্বাস্থ্য রক্ষায় দাগ কেটে রেখে যেতে চায়। প্রাক্তন পুলিশ আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবী প্রয়াত জয়দেব চক্রবর্তীর হাত ধরে যার পথচলা শুরু, তা আজও অবলীলায় চলে আসছে। সমাজের মানুষের কাছে এই সোসাইটি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ। সেই সংকল্প নিয়েই রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চায় যে — “রক্ত আমার রক্ত,/তোমার ধর্ম চেনায় জাতে/রক্ত যদি জীবন বাঁচায়,/কি এসে যায় তাতে।” এই মঙ্গল বার্তায় সাড়া দিয়ে এগিয়ে আসেন স্বেচ্ছায় ১৪৮ জন রক্তদানে। এক মনোজ্ঞ পরিবেশে অনুষ্ঠিত হয় এই শিবির। উল্লেখযোগ্য বিষয় হল ডানকুনি দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট ও হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. তনুশ্রী চক্রবর্তী রক্তদানে এগিয়ে আসা। যা সকলের নজর কাড়ে। প্রায় দেড় শতাধিক রক্তদানের কাজে এগিয়ে আসে আরামবাগ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক।

সোসাইটির সম্পাদক বিপ্লব সামন্ত জানান, প্রাক্তন পুলিশ আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবী প্রয়াত জয়দেব চক্রবর্তীর মস্তিষ্কপ্রসূত এই আপনজন ওয়েলফেয়ার সোসাইটির সৃষ্টি থেকে সমাজের কল্যাণমূলক কাজে আজও সমর্পিত। দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও উচ্চশিক্ষার জন্য সর্বোতভাবে প্রচেষ্টা আজও অম্লান। একইভাবে সমাজের মানুষের অন্ধত্ব নিবারণে বিনা ব্যয়ে চক্ষু শিবির ও অস্ত্রোপচার আলোর পথ দেখিয়েছে। এখানেই শেষ নয়, রক্তদান মহৎ দান — এটা সমাজের বুকে কাজের মাধ্যমে মানুষকে বোঝাতে পেরেছে। সভাপতি হারাধন কুণ্ডু জানান, সারা বছর সোসাইটির সেবামূলক কাজে জড়িত। এলাকার মানুষের সহযোগিতায় সেবামূলক কাজ হয়ে থাকে। এবারে এলাকার মানুষের রক্তদানে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ সোসাইটির সেবামূলক কাজের প্রশংসা করেন। পাশে থাকার আশ্বাস দেন। এমনকি এই সোসাইটির আজীবন সদস্য পদ গ্ৰহণ করেন।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও জয়দেব চক্রবর্তীর সুযোগ্যা কন্যা ডাঃ তনুশ্রী চক্রবর্তী বলেন, রক্তদানের উৎসাহ ও আনন্দ আমাকে মুগ্ধ করেছে। কেবল রক্তদান কর্মসূচি পালিত হয় না, মানুষকে আলোর পথও দেখায়। বিনামূল্যে চক্ষু অপারেশন শিবির অনুষ্ঠিত হয়। এছাড়া পিছিয়ে পড়া সমাজের দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থেকে পথ দেখানো হয়। উল্লেখ্য,এদিন তাঁর রক্তদান সকলকে মুগ্ধ করেছে। সোসাইটির অন্যতম সদস্য বিজয় কুমার কুণ্ডু বলেন, যাঁর হাতে ধরে এই সোসাইটির সৃষ্টি তিনি আজ আর নেই ঠিক‌ই, কিন্তু বেঁচে আছেন আমাদের মধ্যে। তাঁর ভাবনাগুলো পাথেয় করে আজও পথচলা। এই সোসাইটির যাঁরা হারিয়ে গেছে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির প্রায় সকল সদস্য ও বিশিষ্টজনেরা। এই ধরনের মহতী অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এলাকার মানুষ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev