| | |
এই মুহূর্তে ::
স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

Reporter
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গা / ৯১ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

[সংক্ষিপ্তিসার — ১৭৬০-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া বর্ধমান জমিদারীর রাজস্ব কাঠামো উপনিবেশিক শোষণের জটিল দলিল। ৫,১৭৪ বর্গমাইলের এই অঞ্চল প্রথমে অত্যন্ত উর্বর ও মূল্যবান বিবেচিত হয়ে ২৩,২৬,৪৪৪ টাকা রাজস্ব নির্ধারণ করা হলেও, সুবাদারি আমলে তা কমে ৭,৬২,৮৩৪ টাকায় নামিয়ে আনা হয়। পরে গোয়ালপাড়া ও চন্দ্রকোনার মতো বিচ্ছিন্ন ও রাজস্ব-নির্ধারিত-না-হওয়া অঞ্চল জুড়ে এর পরিধি বাড়ানো হয়। এসব নতুন অর্জিত এলাকার ওপর ‘কেফিয়ত’ বা অতিরিক্ত রাজস্ব ধার্য করে মোট ১,৩৭,৬৬০ টাকা আদায়যোগ্য করা হয়। শুধু ভূমি-রাজস্বই নয়, নিম্নস্তরের কর্মচারীরা ‘সায়ের’ বা বাজার, শুল্ক ও আবগারির মতো পরিবর্তনশীল খাত থেকেও বিপুল সম্পদ আত্মসাৎ করে রাজকোষে ফাঁকি দিত। এর মধ্যে পঞ্চোত্রার চুনাখালি, নবদ্বীপ, আসিদনগর, বুন্দারদী, আজিমগঞ্জ ও চক চাঁদনীর মতো বাণিজ্যিক ও শুল্ক কেন্দ্র ছিল অন্যতম। চুনাখালির অভ্যন্তরীণ বাণিজ্য থেকে মুর্শিদাবাদের খুচরা দোকান পর্যন্ত প্রতি খাত থেকে লুকানো মুনাফা বেরিয়ে আসে। এসব মিলিয়ে সায়ের খাত থেকে অতিরিক্ত আয় হয় ৪,৫৮,৯৪৪ টাকা। সব মিলিয়ে মহল ও সায়েরের ওপর মোট কেফায়ত ফৌজদারান দাঁড়ায় ৩৬,৭৪,২৩৯ টাকায়। মূলত এই পদ্ধতিগত লুণ্ঠনই বাংলার অর্থনীতিকে রক্তশূন্য করে তুলেছিল।]

(৬ষ্ঠ) বর্ধমান জমিদারী — ৫,১৭৪ বর্গমাইল আয়তনের বর্ধমান জমিদারি ওড়িশার মেদিনীপুর, পচেত, বীরভূমের জঙ্গলে ঘেরা ছিল। মরুভূমির মাঝে মরূদ্যানের মতো এই অঞ্চলকে এই শতাব্দীর শুরুর দিকে অত্যন্ত উর্বর বলে ধরা হতো সেই অনুযায়ী এর রাজস্বের মানদণ্ড বা স্ট্যান্ডার্ড রেন্ট রোলে এর মূল্য তুলনামূলকভাবে বেশি ছিল — ২৩,২৬,৪৪৪ টাকা (যার মধ্যে মণ্ডলঘাট ইত্যাদি পরগনার সংলগ্ন মূল্যবান কিছু নতুন ভূখণ্ডও ছিল)। অবশ্য পরে সুবাদারি আমলের সমস্ত রাজস্ব-নির্ধারণে পারিপার্শ্বিক উন্নয়নের অগ্রগতির সাথে সামঞ্জস্য রেখে এর হার কিছুটা কমানো হয় ৭,৬২,৮৩৪ টাকায়।

তবে এর পাশাপাশি জমিদারীর সাথে অভ্যন্তরীণ সংযোজন এবং উল্লেখযোগ্য কিছু বহিঃস্থ ও কর-নির্ধারিত-না-হওয়া (unrated) এলাকাও যুক্ত হয়েছিল; যেমন — ওড়িশার পাশের গোয়ালপাড়া সরকার (প্রশাসনিক বিভাগ) থেকে বিচ্ছিন্ন বামনভূম অঞ্চল এবং চন্দ্রকোনা, বরদা ও ভুরসুটের মতো ভূখণ্ড, যা আগে কেবল পেশকাশ বা কর-শ্রদ্ধাঞ্জলি প্রদানের শর্তে শাসিত হতো কিন্তু পরবর্তীকালে সম্পূর্ণভাবে সরাসরি শাসনের অধীনে নিয়ে আসা হয়। সুতরাং ১৭৬০ সালে কোম্পানির কাছে হস্তান্তরের সময় দেখা যায় যে, পরবর্তীকালে অর্জিত এলাকাগুলোর ক্ষেত্রে কেফিয়ত (অতিরিক্ত রাজস্ব দাবি) ধার্য করা হয়েছিল — যার পরিমাণ আসল ও ইজাফা মিলিয়ে ১,৩৭,৬৬০ টাকা — এবং তাই তা পুনর্বহাল করা বা আদায়যোগ্য করে তোলা দরকার ছিল।

মহাল বা আঞ্চলিক রাজস্বের ওপর কেফিয়ত ফৌজদারান-এর মোট পরিমাণ — ৩২,১৫,২৯৫ টাকা।

কিন্তু নিম্নস্তরের কর্মচারীদের এই আত্মসাৎ কেবল দেশের মহল বা ভূমি-রাজস্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সায়ের (বাজার, শুল্ক, আবগারি ও লাইসেন্স) শিরোনামের অধীনে পুরনো মাধ্যমভিত্তিক আনুমানিক আদায়ের বাইরের রাজস্বের পরিবর্তনশীল শাখা থেকেও — বিপুল মুনাফা আসতো এবং রাজকোষ থেকে আটকে রাখা হতো। এর মধ্যে সবার আগে রয়েছে পঞ্চোত্রা (Panchoutrah)-র হিসাব; যথা —

(১) চুনাখালি (Chunacahly) — এই বিভাগের প্রতারণামূলক আয় স্বীকারোক্তি আদায়ের জন্যই কাসিম আলীর নিষ্ঠুরতা দারোগার ওপর প্রয়োগ করা হয়েছিল। এই উপলক্ষে বাংলা ও দিল্লি, মুলতান ও গুজরাটের মধ্যে — বিশেষত রেশম, কাঁচা বা প্রক্রিয়াজাত — অভ্যন্তরীণ বাণিজ্যের তথাকথিত রাজনৈতিক ব্যারোমিটার হিসেবে একটি কেফায়ত বা অনুকূল বৃদ্ধি পাওয়া যায় … ২,৩১,৭৯৩ টাকা।

(২) নবদ্বীপ (Nabodungah) — মহানদী ও গঙ্গার সঙ্গমে অবস্থিত — একটি সুবিধাজনক বড় বাজার ও সরকারি শস্যগুদাম; অনেক গুরুত্বপূর্ণ সুবিধা ভোগ করত; পাশাপাশি মহল ও সায়েরের ছোট মিশ্র নির্ভরশীলতার রাজধানীও ছিল। শাহামত জঙ্গের অধীনে পঞ্চোত্রাসহ এটির বর্তমান উপলক্ষে একটি উদ্বৃত্ত পাওয়া যায় … ১,১৮,৭৯৩ টাকা।

(৩) আসিদনগর (Assidnagur) — মুর্শিদাবাদ শহরের একটি অংশ — যা এখন খাস তালুকের সঙ্গে অন্তর্ভুক্ত; একইভাবে টোল, গঞ্জ ও বাজার থেকে — পরগনার পুরনো ভূমি-রাজস্ব ব্যতীত — উৎপাদিত হয় … ৭০,৭৮৭ টাকা।

(৪) বুন্দারদী (Bundarden) — আরেকটি বড় গ্রাম — যার মহল ও সায়েরসহ, বাংলার মহান মহানগরীর পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত; মুনাফা … ২৭,৬০১ টাকা।

(৫) আজিমগঞ্জ (Azimgunge) — কুলকুলি নদীর তীরে একটি প্রধান বাজার ও শুল্ক ভবন — যা কসিমবাজার দ্বীপের পূর্ব কোণ ছেদ করেছে; উৎপাদিত … ৬৪,১৮ টাকা।

(৬) চক চাঁদনী (Choke Chandny) — মুর্শিদাবাদে নবাবের বাড়ির পার্শ্ববর্তী খুচরা দোকান ও স্টলের ওপর শুল্ক ও লাইসেন্স; পূর্বে যা গৃহস্থালির একজন কর্মচারীর ব্যক্তিগত আয় ছিল — এবার তা সরকারি জমায় অন্তর্ভুক্ত করা হয় … ৩,৫৬০ টাকা।

সায়ের বৃদ্ধির মোট … ৪,৫৮,৯৪৪ টাকা ।। মহলের ওপর কেফায়ত ফৌজদারান … ৩২,১৫,২৯৫ টাকা। ১৭৬০/৩ সালে কেফায়ত মহল ও সায়েরের মোট পুনরুক্ত … ৩৬,৭৪,২৩৯ টাকা

টিকা-১

১. সায়ের (Sayer)- রাজস্বের অতিরিক্ত উৎস — বাজার, শুল্ক, টোল, আবগারি, লাইসেন্স ইত্যাদি।

২. পঞ্চোত্রা (Panchoutrah)- নদীপথের শুল্ক ও বাণিজ্য কর — সায়েরের একটি প্রধান খাত।

৩. কেফায়ত (Keffyet)- আগের পর্বে আলোচনা করা হয়েছে।

৪. দারোগা- শুল্ক ভবন বা বাণিজ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা।

৫. শহমত জং- আলিবর্দির ভাগ্নে ও জামাতা — ঢাকার ফৌজদার ও সুবার দেওয়ান।

৬. মহল (Mhal)- রাজস্বের একক — গ্রাম বা জমিদারির অংশ।

৭. খাস তালুক- সরাসরি সরকারি ব্যবস্থাপনাধীন ভূমি।

৮. টোল- বাজার বা নৌকাঘাটে আদায়কৃত শুল্ক।

৯. গঞ্জ- বাজার বা বাণিজ্যকেন্দ্র।

১০. কুলকুলি নদী- কসিমবাজার অঞ্চলের একটি নদী।

১১. কসিমবাজার দ্বীপ- হুগলি নদীর একটি দ্বীপ — যা বাণিজ্যকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ছিল।

১২. কাসিম আলীর নিষ্ঠুরতা- দারোগার ওপর নিষ্ঠুরতা প্রয়োগ করে প্রতারণামূলক আয় স্বীকারোক্তি আদায় — যা গ্রান্টের বর্ণনায় কাসিম আলীকে “নিষ্ঠুর” বলে চিত্রিত করার একটি প্রচেষ্টা।

টিকা-২

গ্রান্ট এখানে সায়ের (Sayer) শিরোনামের অধীনে রাজস্বের পরিবর্তনশীল শাখার বিস্তারিত হিসাব দিয়েছেন — মূলত বাজার, শুল্ক, আবগারি ও লাইসেন্স থেকে আদায় করা হতো। পঞ্চোত্রা- সায়েরের একটি গুরুত্বপূর্ণ খাত — যা মূলত নদীপথের শুল্ক ও বাণিজ্য কর। ছয়টা প্রধান খাত —

১. চুনাখালি- বাংলা-দিল্লি-মুলতান-গুজরাটের রেশম বাণিজ্যের শুল্ক — ২,৩১,৭৯৩ টাকা। এই খাত থেকেই কাসিম আলী দারোগার ওপর নিষ্ঠুরতা প্রয়োগ করে প্রতারণামূলক আয় স্বীকারোক্তি আদায় করেন।

২. নবদ্বীপ- মহানদী-গঙ্গা সঙ্গমের বাজার ও শস্যগুদাম — ১,১৮,৭৯৩ টাকা।

৩. আসিদনগর- মুর্শিদাবাদের টোল-গঞ্জ-বাজার — ৭০,৭৮৭ টাকা।

৪. বুন্দারদী- বাংলার মহানগরীর পার্শ্ববর্তী গ্রাম — ২৭,৬০১ টাকা।

৫. আজিমগঞ্জ- কুলকুলি নদীর বাজার ও শুল্ক ভবন — ৬৪,১৮ টাকা।

৬. চোক চাঁদনী- নবাবের বাড়ির পার্শ্ববর্তী দোকান-স্টলের শুল্ক — ৩,৫৬০ টাকা।

মোট- সায়ের বৃদ্ধি ৪,৫৮,৯৪৪ টাকা; মহলের ওপর কেফায়ত ফৌজদারান ৩২,১৫,২৯৫ টাকা; ১৭৬০/৩ সালে মোট ৩৬,৭৪,২৩৯ টাকা।

টীকা-৩

পঞ্চোত্রা — এক ধরনের শুল্ক বা কর আদায়করা দপ্তর, মূলত অভ্যন্তরীণ বাণিজ্য শুল্ক এবং নির্দিষ্ট কিছু পণ্যের ওপর আদায় করা হত। সহজ কথায় মুঘল আমলের কাস্টমস বা ট্রাফিক শুল্ক কার্যালয় (Custom House)। ফারসি ‘পঞ্জ’ (পাঁচ) শব্দ থেকে এটি এসেছে বলে ধারণা করা হয়। জেমস গ্রান্টের বিবরণীতে, সাধারণত পণ্যের মূল্যের ওপর ৫ শতাংশ হারে শুল্ক বা কর ধার্য করা হতো বলে এর নাম হয়েছিল ‘পঞ্চোত্রা’। অভ্যন্তরীণ নদীপথ, স্থলপথ এবং ঘাটে দ্রব্য আনা-নেওয়া করা বাণিজ্যিক পণ্যে নজরদারি করত এবং কর আদায় করত। পঞ্চোত্রা দপ্তরের কর্মকর্তারা আমদানিকরা বা বাজারে আসা পণ্যের সরকারি মূল্য বা বাজারদর যাচাই করে সেই অনুযায়ী করের পরিমাণ নির্ধারণ করতেন। মুঘল সরকারের জন্য ‘সায়র’ (Sair/Sayer) বা অ-ভূমি রাজস্বের (Non-land revenue) একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস।

টিকা-৪

গ্রান্ট এখানে সায়ের (Sayer) শিরোনামে রাজস্বের পরিবর্তনশীল শাখার বিস্তারিত হিসাব দিয়েছেন — যা মূলত বাজার, শুল্ক, আবগারি ও লাইসেন্স থেকে আদায় করা হতো। মুঘল রাজস্ব ব্যবস্থায় দুটি প্রধান খাত ছিল — মাল (ভূমি-রাজস্ব) ও সায়ের (বাণিজ্য ও বাজার-ভিত্তিক রাজস্ব)। সায়েরের অন্তর্ভুক্ত ছিল — নদীপথের শুল্ক (পঞ্চোত্রা); বাজার ও গঞ্জের টোল; খুচরা দোকান ও স্টলের লাইসেন্স; আবগারি শুল্ক; রেশম, কাঁচা বা প্রক্রিয়াজাত পণ্যের ওপর শুল্ক। বাংলার অভ্যন্তরীণ বাণিজ্য — বিশেষত বাংলা, দিল্লি, মুলতান ও গুজরাটের মধ্যে রেশম বাণিজ্য — অত্যন্ত লাভজনক। চুনাখালির শুল্ক ছিল এই বাণিজ্যের “রাজনৈতিক ব্যারোমিটার”। এই সায়ের রাজস্বই ছিল স্থানীয় কর্মকর্তাদের আত্মসাতের প্রধান ক্ষেত্র। গ্রান্ট দাবি করেন — কাসিম আলী দারোগার ওপর নিষ্ঠুরতা প্রয়োগ করে প্রতারণামূলক আয় স্বীকারোক্তি আদায় করেন। ঐতিহাসিক বাস্তবতা হলো — কাসিম আলী রাজস্ব আত্মসাৎ বন্ধ করে রাজকোষে অর্থ জমা করার একটি সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু গ্রান্ট তাকে “নিষ্ঠুর” বলে চিত্রিত করেছেন। আট খাতের মোট — ১৭৬০/৩ সালে কেফায়ত মহল ও সায়েরের মোট দাঁড়ায় ৩৬,৭৪,২৩৯ টাকা — যা কাসিম আলীর হস্তবুদ তদন্তের মাধ্যমে উদ্ধার করা হয়। গ্রান্টের বলছেন সায়ের ছিল রাজস্বের একটি পরিবর্তনশীল শাখা — যা বাজার, শুল্ক, আবগারি ও লাইসেন্স থেকে আদায় করা হতো। এর মধ্যে চুনাখালির রেশম বাণিজ্য শুল্ক ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ — ২,৩১,৭৯৩ টাকা। গ্রান্টের দাবি — কাসিম আলী দারোগার ওপর নিষ্ঠুরতা প্রয়োগ করে প্রতারণামূলক আয় স্বীকারোক্তি আদায় করেন। কিন্তু ঐতিহাসিক বাস্তবতা হলো — কাসিম আলী রাজস্ব আত্মসাৎ বন্ধ করে রাজকোষে অর্থ জমা করার একটি সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছিলেন। শহমত জং সায়ের ও পঞ্চোত্রার মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেন। তাঁর পতনে সেই সম্পদ রাজকোষে জমা হয়। বাংলা-দিল্লি-মুলতান-গুজরাটের রেশম বাণিজ্যের শুল্ক — যা বাংলার অভ্যন্তরীণ বাণিজ্যের “রাজনৈতিক ব্যারোমিটার” হিসেবে বর্ণিত। মোট কেফায়ত- ১৭৬০/৩ সালে মোট কেফায়ত ৩৬,৭৪,২৩৯ টাকা — যা কাসিম আলীর হস্তবুদ তদন্তের মাধ্যমে উদ্ধার করা হয়।

টিকা-৫

প্রসঙ্গ কাসিম আলীর নিষ্ঠুরতা — মীর কাশিমের নিষ্ঠুরতা এবং সে সময়ের কলকাতা কাউন্সিলের রাজনীতি দুটো দৃষ্টিকোণে বিচার প্রয়োজন-

প্রথমত কলকাতা কাউন্সিলের ক্ষোভ ও মীর কাশিমকে নিয়ে রাজনীতি। ১৭৬০-এ মীর জাফরকে সরিয়ে মীর কাশিমকে ক্ষমতায় বসানোর ঘটনা (যাকে ‘১৭৬০-এর বিপ্লব’ বলা হয়) সম্পূর্ণ নৈতিক ছিল না। কারন গভর্নর হেনরি ভ্যান্সিটার্ট এবং জন জেফানিয়াহ হলওয়েল এই ক্ষমতার রদবদল ঘটিয়েছিলেন মূলত ব্যক্তিগত বিপুল পরিমাণ লভ্যাংশ বা ‘উপহার’ (Private Donation) পাওয়ার আশায় এবং কোম্পানির শূন্য কোষাগার ভরার জন্য। অ্যামিয়াত (Amyatt), এলিস (Ellis) বা ভেরেলস্ট (Verelst)-এর মতো কলকাতা কাউন্সিলের সদস্যরা মীর কাশিমের ঘোর বিরোধী ছিলেন। তাদের এই ক্ষোভ মীর জাফরের প্রতি দয়া বা মীর কাশিমের নিষ্ঠুরতার জন্য ছিল না। তাদের ক্ষোভের কারণ ছিল — এই বড় চুক্তিতে ভ্যান্সিটার্ট ও হলওয়েল একাই সব অর্থ ও কৃতিত্ব লুঠছিলেন, কাউন্সিল সদস্যরা খালি হাত রইল। ফলে কাউন্সিলে ভ্যান্সিটার্ট-বিরোধী পক্ষ মীর কাশিমকে প্রথম থেকেই ‘অবৈধ’ এবং ‘নিষ্ঠুর’ শাসক হিসেবে দেখানোর চেষ্টা করে যাতে তাঁর পতন তগাড়াতাড়ি হয় এবং মীর জাফরকে ফিরিয়ে আনা যায়। জেমস গ্রান্টের মতো ব্রিটিশ লেখকেরা মূলত এই কাউন্সিল রেকর্ড এবং কোম্পানির চিঠিপত্রের ওপর ভিত্তি করেই তাঁদের অর্থনৈতিক বিবরণী লিখেছিলেন, যা স্বাভাবিকভাবেই পক্ষপাতদুষ্ট ছিল।

মীর কাশিমের প্রশাসনিক নীতি কি নিষ্ঠুরতা না কঠোরতা — এবার আসা যাক জেমস গ্রান্টের নথির দারোগার ওপর নিষ্ঠুরতার প্রসঙ্গে। সমসাময়িক ফারসি ইতিহাসগ্রন্থ যেমন কোম্পানির কর্মচারী সৈয়দ গোলাম হোসেন খানের ‘সিয়ার-উল-মুতাখখেরিন’-এও কিন্তু মীর কাশিমের এই চরম কঠোরতার উল্লেখ আছে। তবে তার প্রেক্ষাপট ছিল আলাদা। মীর কাশিম মোটেও ‘অদক্ষ’ বা ‘অশিক্ষিত’ ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত চতুর ও দূরদর্শী। তিনি জানতেন, কোম্পানিকে প্রতিশ্রুত অর্থ পরিশোধ করতে না পারলে তাঁর সিংহাসন থাকবে না। আবার একই সাথে তিনি বাংলার নবাবের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে চেয়েছিলেন। শহমত জঙ্গ (নওয়াজিশ মুহাম্মদ খান) এবং আলিবর্দি খানের আমলের অনেক আমলা- দারোগা কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের সিন্দুকে লুকিয়ে রেখেছিলেন। মীর কাশিম এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা – যাদের অনেকেই গোপনে ব্রিটিশদের সাথে যোগাযোগ রাখতেন – চিহ্নিত করেন। চুনাখালি বা অন্যান্য ঘাটের দারোগা ও রায়রায়ানদের যেমন রামচরণ বা রাজবল্লভ থেকে লুকানো অর্থ আদায় করার জন্য তিনি যে কঠোর চাপ বা বলপ্রয়োগ করেছিলেন, ব্রিটিশরা সেটাকে নিজেদের বয়ানে বর্বর নিষ্ঠুরতা বলেছে। অথচ, এটা ছিল মূলত তাঁর রাজকোষ পুনর্গঠনের একটি কঠোর প্রশাসনিক পদক্ষেপ।

অর্থাৎ ব্রিটিশ ঐতিহাসিকদের দেওয়া তথ্যের উপাত্ত (যেমন চুনাখালি থেকে ২,৩১,৭৯৩ টাকা আদায়) হয়তো ঠিক ছিল, কারণ এগুলো সরাসরি রাজস্ব খাতা থেকে নেওয়া। কিন্তু সেই কাজের পেছনে মীর কাশিমের যে উদ্দেশ্য ও চরিত্রায়ণ, তা ব্রিটিশরা নিজেদের সুবিধামতো সাজিয়েছিল। তারা মীর কাশিমকে ‘অত্যাচারী’ বলেছিল, যাতে পরবর্তীতে বক্সারের যুদ্ধ (১৭৬৪) এবং দেওয়ানি লাভের (১৭৬৫) মাধ্যমে বাংলায় তাদের সরাসরি শাসন কায়েম করাকে নৈতিকভাবে বৈধতা দেওয়া যায়।

চলবে

ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট ফ্রম দ্য সিলেক্ট কমিটি অন দি অ্যাফেয়ার্স অফ দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সংক্ষেপে দ্য ফিফথ রিপোর্ট।

বিশ্বেন্দু নন্দ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev