| | |
এই মুহূর্তে ::
স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস

Reporter
অসিত দাস / ২০৯ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ভূত মানে অতীত। ভূত-ভবিষ্যত তো মানুষের জীবনের বিরাট অংশ। বর্তমানে বাস করা মানুষ তো ভূতভবিষ্যৎ নিয়েই ভাবিত। অতীতকে স্মরণ করা হয় যে চতুর্দশী তিথিতে সেটাই ভূতচতুর্দশী।

ক্ষিতি, অপ্, তেজঃ, মরুৎ, ব্যোম, এই হল পঞ্চভূত। অর্থাৎ ক্ষিতি বা পৃথিবী, অপ্ বা জল, তেজঃ বা আগুন, মরুৎ বা বায়ু, ব্যোম বা আকাশ, এই হল এক একটি ভূত। পাঁচে মিলে পঞ্চভূত। এই পঞ্চভূতের আরাধনা হয় যে চতুর্দশীতে, সেটাই হল ভূতচতুর্দশী। বামন শিবরাম আপ্তের সংস্কৃত অভিধানে ভূত অর্থে এই পাঁচটি নাম উল্লিখিত হয়েছে। পঞ্চভূতে বিলীন হওয়া মানে দেহান্ত হওয়া।

এইদিন চোদ্দশাক খাওয়া আর চোদ্দবাতি জ্বালার বিধান আছে।

জানা আছে, কালীপূজার আগের দিন ভূতচতুর্দশী।

দুপুরে খাওয়ার ওই ১৪টি শাকের নাম হল — ওল, নটে, বেথুয়া, সর্ষে, কালকাসুন্দী, জয়ন্তী, নিম, হেলেঞ্চা, সজনে, পলতা, গুলঞ্চ, ভাঁটপাতা, শলপা, শুষণী।

ভূতচতুর্দশীতে চোদ্দশাক খাওয়া যেন সুজলাসুফলা শস্যশ্যামলা ধরিত্রী বা পৃথিবীর বন্দনা করা। পৃথিবী, জল, বাতাস, আগুন, আকাশ তো প্রাণের দ্যোতক। এখানেই উদ্ভিদ ও প্রাণীর পরিপোষণ হয়।

তারপর সন্ধ্যায় চোদ্দ প্রদীপ জ্বালা হয়, চোদ্দ পুরুষের জন্যে। তাঁরা হলেন পিতা, মাতা, পিতামহ, পিতামহী, মাতামহ, মাতামহী, প্রপিতামহ, প্রপিতামহী, প্রমাতামহ, প্রমাতামহী, বৃদ্ধপ্রমাতামহ, বৃদ্ধপ্রমাতামহী, শ্বশুর, শাশুড়ি।

মতান্তরে, প্রদীপগুলি মূলত নিবেদিত হয় স্বর্গত পিতৃপুরুষ, ধর্ম, রুদ্র, বিষ্ণু, কান্তারপতি বা অরণ্যেঅধিষ্ঠিত দেবতাদের উদ্দেশ্যে।

অমাবস্যা শুরুর সাথে সাথে শুরু হবে মা কালীর পূজা ও দীপাবলি। অশুভ শক্তিকে বিনাশ করার জন্য প্রদীপের আআলোয় চারদিকে উদ্ভাসিত হবে। আর এই পুজোর আগের দিন পালিত হয় ভূতচতুর্দশী। এই রাতে রাতে নাকি বিদেহী আত্মারা নেমে আসে মর্ত্যে। যার বাস্তবিক কোনও ভিত্তি নেই। বঙ্গীয় থিওসফিক্যাল সোসাইটির চিন্তাধারা এই মতকে সমর্থন করত কিনা জানি না অবশ্য। তবে এই দিনটি নিয়ে নানা কাহিনী আছে। দেখে নেওয়া যাক কী কী সেই কাহিনী।

দানবরাজ বলির বড্ড অহংকার ছিল দানবীর হিসাবে। তিনি ছিলেন প্রহ্লাদের পৌত্র ও কশ্যপের বংশধর। তিনি স্বর্গ মর্ত্য ও পাতালের অধীশ্বর হয়েছিলেন পৌরাণিক যুগে। এতে ধীরে ধীরে একসময় দারুণ সন্ত্রস্ত হয়ে ওঠেন দেবতারা। তখন দেবগুরু বৃহস্পতির পরামর্শে ভগবান বিষ্ণু বামনরূপে এসে তাঁর পা রাখার জন্য তিন পা পরিমাণ জমি ভিক্ষা চাইলেন রাজা বলির কাছে।

স্বয়ং বিষ্ণু যে এসেছেন রাজার কাছে এ বিষয়টা পরিস্কার ছিল, কিন্তু কোনওভাবে এতটুকুও বিষ্ণুকে বুঝতে দেননি রাজা বলি। তবুও তিনি দান দিতে রাজি হলেন কথা রক্ষার্থে।

তখন বামনরূপী ভগবান বিষ্ণু একটা পা রাখলেন স্বর্গে, আর একটা পা দিলেন মর্ত্যে। এবার নাভি থেকে বের হল আর একটা পা। এই পা রাখলেন রাজা বলির মাথায়।

এর পর ধীরে ধীরে বলি ঢুকে গেলেন পাতালে। বলি জেনে বুঝেও দান করেছিলেন বলে ভগবান বিষ্ণু রাজা বলির নরকাসুর রূপের পুজোর প্রবর্তন করেন মর্ত্যলোকে।

নরকাসুররূপী বলি রাজা কালীপুজোর আগের দিন অর্থাৎ ভূতচতুর্দশী তিথিতে মর্ত্যে আসেন পুজো নিতে। সঙ্গে থাকে রাজার অসংখ্য অনুচর। প্রচলিত বিশ্বাস, তাদের দূরে রাখার জন্য জ্বালানো হয় প্রদীপগুলি।

প্রদীপ জ্বালানো সম্পর্কে অন্য যে সমস্ত মতের প্রচলন আছে তার মধ্যে একটিতে বলা হয় — এই দিনে রামচন্দ্র চোদ্দ বছরের বনবাস কাটিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন। এত বছরের দুঃখের দিনের অবসানের আনন্দে এবং রামচন্দ্রকে স্বাগত জানানোর জন্য সমগ্র অযোধ্যবাসী প্রদীপ জ্বালিয়ে অযোধ্যা নগরীকে আলোকিত করে তুলেছিল। সেই থেকে এই প্রথা চলে আসছে।

আবার অনেকে মনে করেন অশুভ শক্তি দূর করতে এই দিন সারা রাত আলো জ্বালিয়ে রাখা হয়। পরদিন দীপান্বিতা অমাবস্যায় অনেকে অলক্ষ্মী বিদায় করতে লক্ষ্মী পুজো করে থাকেন। তবে ভূতচতুর্দশীর সঙ্গে ভূতের কোনও সম্পর্ক নেই। পৃথিবী, জল, আগুন, বায়ু ও আকাশ, — এই পঞ্চভূতকে আরাধনার দিনই হল ভূতচতুর্দশী। এই ভূত শব্দ থেকেই ভৌতবিজ্ঞান এসেছে। আর ভূত মানে আদিঅন্তহীন অতীত। মানুষ যেন বিস্মৃত অতীতকে স্মরণ করে এই ভূতচতুর্দশীতে। হে অতীত তুমি কথা কও, কথা কও।

কবিগুরু লিখেছেন,

“হে অতীত, তুমি হৃদয়ে আমার কথা কও, কথা কও।

কথা কও, কথা কও।

স্তব্ধ অতীত, হে গোপনচারী, অচেতন তুমি নও—

কথা কেন নাহি কও!

তব সঞ্চার শুনেছি আমার মর্মের মাঝখানে,

কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে!”

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev