| | |
এই মুহূর্তে ::
তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

প্রবীণ সাংবাদিক ড. সুনীল চন্দের ৮০তম জন্মদিন উদযাপন

Reporter
পেজফোরনিউজ, উত্তরবঙ্গ সংবাদদাতা / ২৪৪ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

“সাংবাদিকতা আমার জীবন, লোকসংস্কৃতি আমার প্রাণ।” আশি বছরের এই দীর্ঘ জীবনে যিনি কলমকে সঙ্গী করে চলেছেন, যিনি উত্তরবঙ্গের কারিগরি আর দেশজসংস্কৃতির খোঁজে গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছেন—সেই ড. সুনীল চন্দেরর জন্মদিনে ভিন্ন এক আয়োজন হল রায়গঞ্জের উদয়পুরে। গত ১২ সেপ্টেম্বর তিনি আশি বছরে পা রাখেন।

শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক ও লোকসংস্কৃতি বিশেষজ্ঞ ড. সুনীল চন্দ ১২ সেপ্টেম্বর আশি বছরে পা রাখলেন। তাঁর সাংবাদিক জীবনের ৫০ বছর পূর্ণ হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার লোকশিল্পী সংগঠন ‘আদি লোকমঞ্চ’ ও ‘বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্রশিল্পী সংঘ’-র উদ্যোগে রায়গঞ্জের উদয়পুরে বাংলা নিউজ চ্যানেলের দপ্তরে তাঁর জন্মদিন উদযাপিত হয়। অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক শোলাশিল্পী প্রয়াত মধুমঙ্গল মালাকারের স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর গণেশ রবিদাস ও তাঁর সম্প্রদায় সুনীল চন্দকে কেন্দ্র করে আসর বন্দনা করেন। ড. চন্দন রায়, ড. দীপকচন্দ বর্মন ও বিশ্বেন্দু নন্দ সুনীল চন্দ্রের গবেষণা ও সাহিত্যকর্মের নানা দিক তুলে ধরেন। তপন চৌধুরি, সন্দীপ চক্রবর্তী ও গণেশ রবিদাস ব্যক্তিগত স্মৃতিচারণার পাশাপাশি তাঁর সাংবাদিক জীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন। সঞ্চালনায় ছিলেন গবেষক ড. পুরুষোত্তম সিংহ ও সুব্রত সরকার।

অনুষ্ঠানের শেষ পর্বে পৌঁছে রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ পাল, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং প্রবীণ জননেতা নিমাই কবিরাজ প্রবীণ সাংবাদিককে সংবর্ধনা জানান। বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. চন্দন রায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. দীপকচন্দ বর্মন, বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্রশিল্পী সংঘের বিশ্বেন্দু নন্দ, খনশিল্পী গণেশ রবিদাস, জেলা শিল্প কেন্দ্রের প্রাক্তন জিএম সুনীলচন্দ্র সরকার, সাংবাদিক তপন চৌধুরি, সন্দীপ চক্রবর্তী, হিমাংশু দাস এবং কবি অশোক রায়। উপস্থিত ছিলেন দুই দিনাজপুরের বহু লোকশিল্পী ও সাংবাদিক।

অনুষ্ঠানটি সামগ্রিকভাবে লোকায়ত আঙ্গিকে সাজানো হয়েছিল। কর্পোরেট সংস্কৃতির বিরুদ্ধে নববার্তা দিতেই এমন আয়োজন বলে জানান বিশ্বেন্দু নন্দ। মৃৎশিল্পী ভানু পাল, রাজ্য পুরস্কারপ্রাপ্ত কাঠের মোখা শিল্পী শচীন সরকার এবং শোলাশিল্পী গৌরব মালাকার জানান তাঁদের অভিভাবকসম একজন গবেষকের জন্মদিনে এরকম অনুষ্ঠান করে তারা তৃপ্ত। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও লোকশিল্পীদের সবাইকে সুনীল চন্দ্রের পক্ষ থেকে জন্মদিনের স্মারক তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev