| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায় রামযাত্রার মাঠ ফাঁকা : অয়ন মুখোপাধ্যায় যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ যাদবপুর নামটি এল কোথা থেকে : অসিত দাস ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিজেপির দুর্ধর্ষ আই টি সেল থেকে মালব্য বিদায় : দিলীপ মজুমদার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বার্ধক্যের নিঃসঙ্গ ছায়া: একাকীত্ব, বিচ্ছিন্নতা ও অবসাদ : যশোবন্ত রায় মনসার ঢেলাফেলা পার্বণ মনসাভক্তদের একচক্ষু দেবীকে নিবেদনের লোকাচার : অসিত দাস সংকট সমাধান ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার এখন বারাণসী যেতে মন চায় না : বিজয় চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কারানল : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট : নিকোলাস বিশ্বাস রামবাগানের ইন্দুবালা : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট সবজি, আকাশ ছোঁয়া দামে নাজেহাল মানুষ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২৯ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

গত দু’মাসে একের পর এক নিম্নচাপ। প্রবল বৃষ্টিতে শাক থেকে শুরু করে বেশিরভাগ সবজি নষ্ট। ফলে সবজির বাজারে আকাশছোঁয়া দামে নাজেহাল মানুষ। আরামবাগের দক্ষিণ নারায়ণপুরের চাষি কমল চৌধুরী জানান, এবারে বর্ষায় একের পর এক নিম্নচাপের বৃষ্টিতে নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় শাক-সবজি নষ্ট হয়েছে। পটল, বেগুন, ঢ্যাঁরস, মূলো, করোলা, ঝিঙে, কপি, কাঁচালঙ্কা ইত্যাদি বেশিরভাগ পচে গেছে। নটে,পালং, পুঁইসহ বিভিন্ন শাক পচে গেছে। তাছাড়া দিনের দিন পেঁয়াজ, আদা ও রসুনের দামও যে হারে বাড়ছে তা মধ্যবিত্তের নাগালের বাইরে। কার্যত মধ্যবিত্তের হেঁশেলে টান পড়েছে।

এদিকে গ্ৰাম ও শহরতলির বাজার ঘুরে দেখা যাচ্ছে আলুর দাম তলানিতে থাকলেও প্রতি কেজি পেঁয়াজ ৫০-৬০ টাকা, পটল ৬০-৮০ টাকা, ঢ্যাঁরস ৪০-৫০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা, শসা ৪০-৬০ টাকা, মূলো ৮০-১০০ টাকা, করোলা ৬০-৮০ টাকা, ঝিঙে ৬০-৮০ টাকা ইত্যাদি।

এদিকে, চাষিরা আবার আকাশে কালো মেঘ দেখছেন। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে আগামী ২৭ আগস্ট উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এরফলে পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বর্ষণে ইতিমধ্যে নিচু এলাকা জলমগ্ন। হুগলির খানাকুল ও আরামবাগের নিচু এলাকা ডিভিসির ছাড়া জলে বন্যা দেখা দিয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত আমন ধান এবং সেইসঙ্গে বিভিন্ন ধরনের সবজি। আগামী দিনে সবজির দাম আরও বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডোঙ্গলের চাষি নিতাই মণ্ডল বলেন, ২ হাজার কপি চারা বসানো হয়েছিল। ভারী বর্ষণে প্রায় সব কপিচারা নষ্ট হয়ে গেছে। যেগুলো দুর্গাপুজোর সময় বিক্রি হত। ভালো দাম পাওয়া যেত। বহু খরচ করে লোকসানে পড়তে হচ্ছে।

মহকুমা কৃষি আধিকারিক দপ্তর থেকে জানা গেছে, বৃষ্টির কারণে যে সমস্ত সবজি নষ্ট হয়ে যাচ্ছে, তা বাঁচাতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ — বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার তাদের দীর্ঘকালীন পূর্বভাসে জানিয়েছে, আগামী ২৭ আগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এটি তারপর শক্তি বাড়িয়ে পরিণত হবে নতুন এক নিম্নচাপে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, সম্ভাব্য নিম্নচাপটির গতিপ্রকৃতি বিশ্লেষণ করে পরবর্তীকালে দক্ষিণবঙ্গের জন্য আরও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হবে।

বঙ্গোপসাগরে জুলাই থেকে পরপর নিম্নচাপ তৈরি হওয়ার জেরে দেশের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ওড়িশা ও মধ্য ভারতে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev