| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বাধীনতা — অর্জন নয়, দায়িত্বও : যশোবন্ত রায় চোখের বালি যখন চোখের বালিশ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাগ্মী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবিরকে কি বাঙালি ভুলে গেল : অসিত দাস পূর্বিতা পুরকায়স্থ-র ছোটগল্প ‘প্রান্তিক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উই দ্য পিপল অব ইণ্ডিয়া : দিলীপ মজুমদার সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি — ফ্লাইট অফ ক্রোকোডাইল : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মুখার্জিবাড়ি — জিরাট ও রসা রোড : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাংলাদেশেকে লুক ইস্ট পলিসি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

বড়দিনে দীঘায় লক্ষাধিক পর্যটক, বাড়তি আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির : সুব্রত গুহ

Reporter
সুব্রত গুহ / ২৯৮ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বড়দিনে পর্যটকদের জোয়ারে ভেসে গেল রাজ্যের সমুদ্র সৈকত সুন্দরী দীঘা। বড়দিনের সকাল থেকেই সৈকত সুন্দরী দিঘায় পর্যটকদের একের পর এক ঢেউয় ভিড় উপচে পড়ে। সময় যত গড়িয়েছে ততই বাসে,ট্রেনে রিজার্ভ বাসে আর ছোট গাড়িতে দীঘার সমুদ্র সৈকতে উপচে পড়েছে পর্যটকদের ঢেউ। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা, প্রতিটি জায়গাতেই উপচে পড়া ভিড়। একদিনের জন্য পিকনিক করতে আসা পর্যটকে ভরে উঠেছে দিঘা। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা, সব জায়গাতেই উপচে পড়া ভিড়। অন্যান্য বছরের বছরের তুলনায় এবছরে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির।

দীঘায় এবারের বড়দিনে একদিনের পর্যটকদের ভিড়ই বেশি হওয়ার জন্য দীঘার হোটেলগুলিতে পঞ্চাশ শতাংশের বেশি রুম ফাঁকা রয়ে গেছে বলে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন সুশান্তবাবু এও জানান,বড়দিনে  না হলেও ইংরেজি নববর্ষ পর্যন্ত দীঘার হোটেলগুলিতে ভালো বুকিং রয়েছে।এবছরের বড়দিনে পর্যটকদের সমুদ্রের আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের আকর্ষণ। সুশান্ত বাবুর কথায় গত এপ্রিল মাসে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করার পর পর্যটকদের কাছে জগন্নাথ মন্দির এবারের বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

রামনগরের বিধায়ক অখিল গিরি জানান বৃহস্পতিবার দীঘায় লক্ষাধিক পর্যটক ভিড় জমিয়েছেন। শুধু দীঘা নয়, বড়দিনে তাজপুর, শংকরপুর ও মন্দারমনিতেও পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মত। প্রতিটি সমুদ্র সৈকতই পর্যটকদের ভিড়ে  উৎসবের রঙে রঙিন। দিনভর সমুদ্র স্নান পাশাপাশি পিকনিক করতে ঝাউবনে পর্যটকদের ভিড় ছিল লক্ষনীয়। পর্যটকদের কেনাকাটায় সৈকতের ভ্রাম্যমান বিক্রেতা থেকে দোকানদার ও ব্যবসায়ীদের মুখেও চওড়া হাসি।

বড়দিনে পর্যটকদের ভিড় সামলাতে তৎপর প্রশাসনও। দিঘায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সমুদ্র উপকূলে সতর্ক রয়েছেন নুলিয়ারাও। স্পিডবোটের মাধ্যমে সমুদ্রে নজরদারি চালান হয় সারাদিন ধরে। সমুদ্র স্নানের নেমে যাতে কেউ গভীর সমুদ্রে না যান তার জন্য মাইকিং করে পর্যটকদের বারবার সতর্ক করা হয়। বড়দিন উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দির থেকে সৈকত সুন্দরী দীঘার বিভিন্ন হোটেল, লজ রাস্তাঘাট আলোক মালায় সেজে উঠেছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev