| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

রামনগর-১ ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্বোধনে মন্ত্রী সুজিত বসু : সুব্রত গুহ

Reporter
সুব্রত গুহ / ১৫৬ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

চল্লিশ বছর রাজনীতির সঙ্গে যুক্ত। ছ’বারের বিধায়ক আছি। আমার রাজনৈতিক জীবনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত মানবিক মুখ্যমন্ত্রী দেখিনি। সরকার নয়, রাজ্যের মানুষ রাজ্যের উন্নয়নে আর নিজেদের পাড়ার সমস্যার সমাধান নিজেরাই নিজেদের পাড়ায় বসে সমাধানের জন্য ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ মানবিক প্রকল্প চালু করেছেন। যা শুধুই রাজ্যে নয়, সারা ভারতে সর্বপ্রথম। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সোমবার রামনগরের রাও স্কুলে আয়োজিত পূর্ব মেদিনীপুরের রামনগর-১ পঞ্চায়েত সমিতি ও রামনগর-১ ব্লকের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্বোধন করে এই মন্তব্য করেন। মন্ত্রী সুজিত বসু আরও বলেন, “রাজ্য জুড়ে সাতাশ হাজার ক্যাম্প বা শিবিরের আয়োজন করে রাজ্যের আশি হাজারের বেশি বুথের বাসিন্দা মানুষদের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আট হাজার কোটি সাধারণ মানুষের হাত দিয়েই তাদের সমস্যা, অভাব ও উন্নয়ন নিয়ে তাদের সিদ্ধান্ত ও সমাধানের জন্য বরাদ্দ করেছেন। ”

রামনগর রাও স্কুলে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কজাত রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিতে সোমবার রামনগর-১ পঞ্চায়েত সমিতির সাতাশতম ক্যাম্প অনুষ্ঠিত হয়। তালগাছাড়ি১ গ্রাম পঞ্চায়েতের ২৮, ২৯ ও ৩০নং বুথ নিয়ে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সাতাশতম ক্যাম্পে মন্ত্রী সুজিত বসু ছাড়াও উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি, কাঁথির মহকুমা শাসক প্রতীক অশোক ধূমল,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সচিব সৌম্য চট্টোপাধ্যায়, রামনগর-১ ব্লক উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র, তালগাছাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনু রানি সাউ সহ পঞ্চায়েত সমিতি ও তালগাছাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা ও কর্মীরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উন্নয়নের কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিতে উপস্থিত থেকে সকলকে সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানান রামনগরের বিধায়ক অখিল গিরি। রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন, “রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রতিটি বুথে দশ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। বুথের বাসিন্দারা নিজেদের বুথের প্রয়োজন, সমস্যা খতিয়ে দেখে নিজেরাই নিজেদের পাড়ার সমস্যার সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করে নিজে সমাধান করবেন।”

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev