| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

হলদিয়ায় শহীদ মাতঙ্গিনী আবাস পরিদর্শনে জেলাশাসক : সুব্রত গুহ

Reporter
সুব্রত গুহ / ৫০৪ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

বৃদ্ধবয়সে নিঃসঙ্গ হয়ে পড়া অবহেলিত অসহায় মানুষদের একটুখানি নিরাপদ নিশ্চিন্ত আশ্রয় দেওয়ার লক্ষ্যে হলদিয়া পুরসভার আর্থিক সহায়তা ও পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের পরিচালনায় হলদিয়ার বুকে অসহায় আবাস পরিদর্শনে এলেন জেলাশাসক। শুক্রবার দুপুরে হলদিয়া পুরসভা এলাকার ২০নম্বর ওয়ার্ডের বন বিষ্ণুপুরে চারতলা বিশিষ্ট এই আবাস শহীদ মাতঙ্গিনীর নামে উৎসর্গ করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। পরিদর্শনের আগে আবাসের প্রাঙ্গনে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, হলদিয়ার মহকুমা শাসক ও হলদিয়া পুরসভার প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম অধিকারী, হলদিয়া পুরসভার কার্যনির্বাহী আধিকারিক জুলফিকার আলি, ফিনান্স অফিসার দুলাল সরকার ও পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করণ সহ বহু মহকুমা ও হলদিয়া পুর প্রশাসনের বিশিষ্ট আধিকারিকরা।

পরিদর্শন কালে জেলাশাসক আবাসের আবাসিক বৃদ্ধ-বৃদ্ধাদের দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করিয়ে অসহায় আবাস ঘুরে দেখেন ।  আবাসিকদের উদ্দেশ্যে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, নানা কারনে পারিবারিক অশান্তির কারনে আপনারা পরিবারের শান্তি বজায় রাখতে এই আবাসের আবাসিক হয়েছেন। পারিবারিক অশান্তির কথা ভুলে এই আবাসে আপনারা যাতে ভালো থাকেন তার জন্য নানান ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। আপনারা এখানে ভালোই থাকবেন। হলদিয়া পুরসভার আর্থিক সহায়তায় শহীদ মাতঙ্গিনী আবাসের পরিচালনার দায়িত্ব পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের হাতে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করণ জানান, হলদিয়া পুরসভার এলাকার বন বিষ্ণুপুরের মনোরম পরিবেশে চারতল বিশিষ্ট এই আবাসে আবাসিকদের আন্তরিক সেবা যত্ন প্রদান, পর্যাপ্ত আলো বাতাস যুক্ত সুসজ্জিত কক্ষ, অ্যাটাচ বাথরুম সহ নানারকম সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। ১০০ শয্যাবিশিষ্ট এই আবাস শহীদ মাতঙ্গিনী আবাসে আবাসিকদের এখানে থাকার জন্য কোন অর্থ দিতে হবে না। নিঃখরচায় আবাসিকরা এখানে থাকতে পারবেন। নতুনভাবে আজকে বৃদ্ধাবাসে ১৫জন আবাসিক থাকার জন্য এসেছেন। আশ্রমের আবাসিকদের হলদিয়া পুরসভার পক্ষ থেকে ফলের ডালি, শাড়ি তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev