| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

‘ইসিটি’ পরিচালিত সামাজিক গবেষণা প্রকল্প

Reporter
পেজফোর, বিশেষ প্রতিনিধি, বাংলদেশ / ৪৫০ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

ইক্যুমেনিক্যাল খ্রিষ্টান ট্রাস্ট (ইসিটি) ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ‘জাতীয় জীবনে খ্রিষ্টানমণ্ডলীর অবদান’ শিরোনামে পাঁচ বছর মেয়াদী একটি গবেষণা প্রকল্প পরিচালনা করছে। এটির আনুমানিক প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৭৫ লক্ষ(পঁচাত্তর লক্ষ) টাকা। নিজস্ব তহবিল এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় এই গবেষণাকর্মটি সম্পন্ন হবে বলে ইসিটি সেক্রেটারি অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ইতোমধ্যে গবেষণা পরিচালনার জন্য একটি কমিটি গঠিত হয়েছে এবং প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। উল্লেখ্য, ইক্যুমেনিক্যাল খ্রিষ্টান ট্রাস্ট(ইসিটি) বাংলাদেশের খ্রিষ্টানসমাজের একটি সংগঠন যা ১৯৮৬ সালে ট্রাস্ট আইনের অধীনে প্রতিষ্ঠিত। খ্রিষ্টানমণ্ডলীর বিভাজের মধ্যে ঐক্য স্থাপন, পারস্পরিক বোঝাপড়া এবং সম্প্রীতি বৃদ্ধি করা এই প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। প্রায় চার দশক ধরে ইসিটি ‘ইক্যুমেনিজম’ প্রচারে এবং খ্রিষ্টান সম্প্রদায়ের বিচিত্র চার্চকে একত্রিত করে জাতীয় জীবনে তাদের অবদানকে তুলে ধরছে। এক্ষেত্রে বর্তমান কমিটির বিজ্ঞ সদস্যবর্গ অগ্রণী ভূমিকা পালন করছেন। চেয়ারম্যান রেভারেন্ড ইম্মানুয়েল মল্লিক, সেক্রেটারি অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, ট্রেজারার জন সুশান্ত বিশ্বাসসহ কমিটিতে আরো আছেন-বিশপ সাইমন বাড়ৈ, তন্দ্রা রাণী সরকার এবং মোহাম্মদ আফিজুর রহমান। ট্রাস্টি বোর্ডের কমিটি শক্তিশালী হওয়ায় খ্রিষ্টান সমাজের ভেতর সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়েছে। তাছাড়া বাংলাদেশি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রচার করার জন্য ইসিটি প্লাটফর্ম দেশব্যাপী পরিচিতি পেয়েছে।

প্রতিষ্ঠানটি এর মধ্যে বাংলাদেশে খ্রিষ্টান মূল্যবোধ এবং ঐতিহ্য প্রচার করে জনপ্রিয় হয়ে উঠেছে। খ্রিষ্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপ পরিচালনায় অগ্রগণ্য সংগঠন হিসেবেও পরিচিতি পেয়েছে। বাংলাদেশে শান্তি, ন্যায়বিচার এবং সামাজিক উন্নয়নের পক্ষে কাজ করে চলেছে। দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবন উন্নত করার জন্য সামাজিক পরিষেবা প্রদান করছে। এমনকি প্রাকৃতিক দুর্যোগে সহায়তা করে চলেছে। এছাড়া বাংলাদেশি শিল্প, সংগীত এবং সাহিত্যের পাশাপাশি খ্রিষ্টীয় ঐতিহ্য প্রদর্শন করে এমন সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা এবং সেমিনারের আয়োজন করছে ‘ইসিটি’। একদিকে ধর্মীয় সহনশীলতা বজায় রাখতে প্রচার-প্রচারণা অন্যদিকে সমাজসেবা ও শিক্ষামূলক উদ্যোগগুলি ‘ইসিটি’র নিয়মিত কর্মযজ্ঞ।

ইক্যুমেনিক্যাল খ্রিষ্টান ট্রাস্ট (ইসিটি)-এর স্কলারশিপ ফান্ডের অধীনে আদিবাসী ও খ্রিষ্টান সমাজের গরিব ও নিম্নআয়ের পরিবারের ২০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে শিক্ষা সহায়ক ভাতা প্রদান করা হয়। এর মধ্যে দশের অধিক নার্সিং পড়ুয়া রয়েছে। প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে খ্রিষ্টান ছেলে-মেয়েদের সাথে কাউন্সেলিং করা হয়। আবার আদিবাসী ছেলে-মেয়েদেরকে নিয়ে গ্রুপ ওয়ার্কিং পরিচালনা করা হয়। খ্রিষ্টান যুবসমাজের ছেলে-মেয়েদের সামাজিক ও ধর্মীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার ও আলোচনা পরিচালনা করা হয়। খ্রিষ্টান সমাজের পাস্টর-পুরোহিতদের নিয়ে সম্প্রীতির প্রত্যয় বৃদ্ধির জন্য সেমিনার ও আলোচনা সভা পরিচালনা করা হচ্ছে। গরিব খ্রিষ্টান ছেলে-মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে ইসিটি’তে। এক্ষেত্রে আইটি প্রশিক্ষণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। https://ectbd.org/ecumenical-christian-trust-ect/ ঠিকানায় সংগঠনটি একটি দৃষ্টিনন্দন ওয়েবসাইট পরিচালনা করে। এটির একটি নিজস্ব ফেসবুক পেজও আছে। মূলত দীর্ঘ পথপরিক্রমায় ‘ইসিটি’ প্রায় কোটি টাকার গবেষণা প্রকল্প গ্রহণ করায় খ্রিষ্টান সমাজ নিজেদের সমৃদ্ধ ইতিহাসকে খুঁজে পাবে বলে অনেকেই মনে করছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev