| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

কুম্ভে অমৃতের বদলে গরল, যোগীর পদত্যাগের দাবিতে সরব দেশ বাঁচাও গণমঞ্চ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩৪৪ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

১৪৪ বছর পর উত্তর প্রদেশের প্রয়াগের কুম্ভ মেলায় চরম অব্যবস্থাপনার জন্য দায়ী উত্তর প্রদেশের যোগি আদিত্যনাথের সরকার। মৃত্যুর মিছিল, অপ্রতুল চিকিৎসা পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতিতে ক্ষোভে ফেটে পড়েন পুণ্যার্থীরা। শুক্রবার কলকাতার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হন দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধিরা। উল্লেখযোগ্য বিষয় হল কুম্ভ স্নানে গিয়ে এ রাজ্যের বেশ কয়েকজনের অসহায়ভাবে মৃত্যু কেউ মেনে নিতে পারেনি। সম্মেলনে প্রতিনিধিদের বক্তব্য, এবারের কুম্ভে অমৃতের বদলে এত গরল কেন? প্রত্যক্ষদর্শী ও স্বজন হারানো মানুষের একটাই বক্তব্য, চরম অব্যবস্থার মধ্যে পড়ে তাঁদের প্রিয়জনকে হারাতে হয়েছে। হারানোর পরেও অনেকেই এখনও পর্যন্ত নিখোঁজ। যারা মারা গেছেন, তাদের মৃত্যুর শংসাপত্রটুকু দেয়নি যোগি আদিত্যনাথের সরকার।

কুম্ভে সব হারানো স্বজনদের মর্মন্তুদ অভিজ্ঞতা, প্রত্যক্ষদর্শীদের বয়ান সম্মেলনে উঠে আসে। এদিন যোগীরাজ্যে অবব্যস্থার মুখোমুখি হিন্দু পুণ্যার্থীদের অশ্রুসজল উপলব্ধির কথা উঠে এসেছে।

প্রসঙ্গত, দেশ বাঁচাও গণমঞ্চের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, প্রবীণ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, অধ্যাপক নজমূল হক, বিভান ঘোষ, পরিচালক সুদেষ্ণা রায়, শিল্পী সৈকত মিত্র, রাহুল চক্রবর্তী, অনন্যা চক্রবর্তী, ডা. দেবাশিস বক্সি, অনন্যা চক্রবর্তী ও প্রত্যক্ষদর্শী অভিষেক রায় প্রমুখ।

সম্মেলনে বক্তারা যোগি সরকারের অপদার্থতা, মিথ্যা প্রচারের বেলুন এবার মেলায় ফেটে গেছে। কুম্ভমেলায় অব্যবস্থার স্বরূপ ধরা পড়ে গেছে। উল্লেখ্য, এদিন এই অনুষ্ঠানে মৃতদের পরিবারও উপস্থিত ছিলেন। পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকার গোদাপিয়াশালের প্রয়াত ঊর্মিলা ভুঁইয়ার পুত্র দুলাল ভুঁইয়া এবং জামুরিয়া ও শালবনী থেকেও প্রয়াত পরিবারের নিকট আত্মীয় স্বজনরা ছুটে আসেন। এমনকি মেলায় মাকে হারিয়ে দিশেহারা সুরজিৎ পোদ্দার ক্ষোভ প্রকাশ করে বলেন, উত্তরপ্রদেশের সরকার কোনও রকম সাহায্য করেনি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev