| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

রাধানগরের জন্মস্থানে যথোচিত মর্যাদায় পালিত হল রামমোহনের ২৫৩তম জন্মদিন : মোহন গঙ্গেপাধ্যায়

Reporter
মোহন গঙ্গেপাধ্যায় / ২৮৩ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২২ মে, ২০২৪

বুধবার যথোচিত মর্যাদায় রাজা রামমোহন রায়ের ২৫৩ তম জন্মদিন পালিত হল তাঁর জন্মভিটে হুগলির খানাকুলের রাধানগরে। ১৭৭২ সালের বাইশে মে এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। রাধানগর রামমোহন মেমোরিয়াল এন্ড কালচারাল অর্গানাইজেশন এর পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত পথিককে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

সকাল থেকে রঘুনাথপুরে রামমোহনের বসত বাটি, সতীদাহবেদি ও রাধানগরে জন্মভিটায় রামমোহনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রাধানগর পর্যন্ত একটি শোভাযাত্রা করা হয়। রাধানগরে জন্মবেদি, আবক্ষ মূর্তি ও স্মৃতি স্মারকে মাল্যদান করেন বিভিন্ন অতিথি ও রামমোহন প্রেমীরা। রামমোহন সম্পর্কিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, আরামবাগ মহাকুমার বিভিন্ন প্রান্তের স্কুল থেকে কুড়িটি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, জেলা পরিষদের সদস্য পলাশ রায়, প্রধান শিক্ষক নভেন্দু সামন্ত, প্রধান শিক্ষক অমিত আঢ্য, বিশিষ্ট বাচিক শিল্পী সঞ্জয় ঘোষাল, সংগীত শিল্পী অভিজিৎ নিয়োগী, গৌরসুন্দর ঘোষ প্রমুখ।

সংস্থার সম্পাদক দেবাশিস শেঠ বলেন, রামমোহনের জন্মের সার্ধ-দ্বিশতবর্ষকে সামনে রেখে আমরা গত দু – বছর ধরে এই এলাকায় রামমোহনের ভাবধারার প্রচার করে চলেছি। এই এলাকার বহু স্কুল কলেজ এবং সাধারণ মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আজও ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev