| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

স্বাদে সাজে সমুদ্রের এক সংমিশ্রণ হল ‘নোয়া’ : সুমিত ভট্টাচার্য্য

Reporter
সুমিত ভট্টাচার্য্য / ৫০৪ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২১ আগস্ট, ২০২৩

টালিগঞ্জের রিজেন্ট পার্ক থানার সামনে বহু প্রতিক্ষিত লীনা গঙ্গোপাধ্যায়ের ‘নোয়া’র শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠিত হল। ২০ আগস্ট ২০২৩। এদিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ‘নোয়া’ র দ্বারউদ্ঘাটন করেন টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও বিশিষ্ট অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ, গৌতম হালদার, ভরত কল, অপরাজিতা আঢ্য, তৃণা সাহা, ভাস্কর চ্যাটার্জি, অনূসুয়া মজুমদার, বিধায়ক দেবাশীষ কুমার-সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কলকাতায় বসে সামুদ্রিক আমেজে খাওয়া দাওয়া, বই পড়া, মহিলাদের পোশাক, শাড়ী, গয়না থেকে ঘর সাজানোর বিভিন্ন দেশী বিদেশি উপকরণ পাওয়া যাবে একসাথে একছাদের তলায়।

সেইজন্যই স্বাদে সাজে সমুদ্রের এক সংমিশ্রণ হল ‘নোয়া’। এই ব্যাপারে সবিস্তারে ব্যাখা করে জানালেন ‘নোয়া’র কর্ণধার তথা বিশিষ্ট লেখক, প্রযোজক, টলিউড চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পরিচালক এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন “এটা শুধু বুটিক নয়, একটা ছাদের তলায় অনেক কিছু একসাথে, এখানে বই পাওয়া যাবে, কফি শপও থাকছে, এখানে আমাদের সঙ্গে অনেক গুনী মানুষ আছেন সেইসূত্রে নাটকের ওর্য়াকসপ হতে পারে, সঙ্গীত জগতের অনেক বন্ধু আছেন তারা গান গাইতে পারেন, এরকমই একটা ভাবনা থেকে ‘নোয়া’র সৃষ্টি।

একই সঙ্গে খাদ্যরসিক লীনা গঙ্গোপাধ্যায় আরও জানান বিভিন্ন স্বাদের খাবারও থাকছে, বাংলাদেশের স্পেশাল খাবার যেমন ইলিশ পোলাও, বাংলাদেশি ভর্তা পাওয়া যাবে এছাড়াও তেল ছাড়া বিরিয়ানি সাথে থাকছে বোনলেস মাংস। অনেক বয়স্ক মানুষের কথা মাথায় রেখেই বিরিয়ানির সাথে বোনলেস মাংসের ভাবনা বলে জানান তিনি। এছাড়াও থাকছে বিশেষ একটি মাছের চপ। পাশাপাশি একসঙ্গে একছাদের তলায় বাংলাদেশি রাধুনির হাতের বিভিন্ন রান্না করা খাবারের সাথে মহিলাদের পোশাক, শাড়ি, গহণাও থাকছে পাশাপাশি ঘর সাজানোর বিশেষ বিশেষ জিনিসপত্র থাকছে।

এদিন সন্ধ্যায় ‘নোয়া’র শুভারম্ভ ঘিরে বিপুল উৎসাহ উন্মাদনা লক্ষ্য করা যায়। টালিগঞ্জের কলাকুশলীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের বিশিষ্ট চিত্রপরিচালক সহ একঝাঁক তারকা অভিনেতা, অভিনেত্রী সহ একাধিক বিশিষ্ট কলাকুশলীগণ । এককথায় বলা যায় এদিন ‘নোয়া’র উদ্বোধনী অনুষ্ঠান ছিল তারকাখচিত চাঁদের হাট। এদিন বিশিষ্ট অভিনেত্রী অপরাজিতা আঢ্য বলেন,—

“কলকাতায় বসে টালিগঞ্জে একদম ভিন্ন ধরনের কাফে ‘নোয়া’, এখানে কোস্টাল অ্যামবিয়েন্সে বসে মুঘলাই, কোরিয়ান, বাংলাদেশি ও কন্টিনেন্টাল খাবার! শুধু তাই নয়, নিজেকে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে থাকছে শাড়ি, গয়না ও ঘর সুন্দর করে সাজিয়ে তুলতে থাকছে নানান সামগ্রী। অভিনেত্রী তৃণা সাহা বলেন “টালিগঞ্জে একদম ভিন্ন ধরনের কাফে ‘নোয়া’য় পেয়ে যাবেন এই সবকিছুই।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev