| | |
এই মুহূর্তে ::
উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আজকের শিশু কেন এত অসহিষ্ণু? : প্রসেনজিৎ দাস

Reporter
প্রসেনজিৎ দাস / ২৭৭৮ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

আধুনিক যুগ যান্ত্রিকতার যুগ। যন্ত্রের সাথে তাল মিলিয়ে চলতে চলতে মানুষও আজ যন্ত্রে পরিনত হচ্ছে। তার যন্ত্র সত্ত্বা আর মানব সত্ত্বা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। তার প্রভাব পড়ছে শিশুদের উপর। কারণ বড়োরা যা করে, শিশুরা তা অনুকরণ করে। এভাবেই তার মনে সেই ঘটনার প্রভাব পড়ে। স্বভাবও তৈরি হয় এভাবেই, তা সে সু-ই হোক আর কু-ই হোক। এজন্য বলা হয় শিশুর স্বভাব তৈরি করে তার পরিবার, তার মা-বাবা, আত্মীয়-স্বজন, গুরুজন কিম্বা তার পারিপার্শ্বিক পরিবেশ, তার সমাজ। এর মধ্যে বাড়িই আদর্শ স্থান। কারণ — Home is the first school, where the child learns his /her first lesson.

প্রত্যেকটা শিশুর নিজস্ব একটা জগৎ থাকে, সেই জগতেই সে বিচরণ করতে ভালোবাসে। কেউ হয়তো ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান গাইতে, কেউ নাচতে আবার কেউ কেউ হয়তো ছবি দেখতে, গল্পের বই পড়তে, টিভি দেখতে, গল্প করতে বা খেলতে ভালোবাসে। সেই জগৎ থেকে তাকে বিচ্ছিন্ন করা মানেই তার স্বাধীন সত্তাকে নষ্ট করে দেওয়া। একে এই অবস্থা থেকে বিচ্ছিন্ন করলে তার মনে একটা নেতিবাচক প্রভাব (Negative effect) পড়ে। সে অবদমিত হয়ে পড়ে, হীনমন্যতায় ভোগে। কিন্তু কথা হচ্ছে শিশুদের এই অসহিষ্ণুতার কারণ কী?

সহ্যশক্তি বা সহনশীলতা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। কিন্তু আজকের শিশু বোধ হয় সহনশীলতা হারাতে বসেছে একটুতেই উত্তেজিত হয়ে পড়া, জেদের বশে খারাপ কিছু করে ফেলা, আত্মহনন ইত্যাদির মত কাজ হচ্ছে আকছার। আবার মাত্র ২০ টাকা ধার নিয়ে শোধ করতে না পারায় সহপাঠীর হাতে সহপাঠী খুন। সামান্য বিষয় নিয়ে বন্ধুতে বন্ধুতে মারপিঠ, চুল ছেঁড়াছিঁড়ি খরবের কাগজের পাতায় নিত্য নৈমিত্তিক ব্যাপার। সম্পত্তির লোভে ছেলের হাতে বাবা খুন, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকের হাতে খুন প্রেমিকা এ জাতীয় নানা খবর আমরা প্রতিনিয়ত পড়ে থাকি খবরের কাগজে। এর একটাই কারণ আজকের শিশু বড়োই অসহিষ্ণু। মাথা ঠাণ্ডা করে কোন কিছুর মীমাংসা করার মত সহনশীলতা এদের নেই।

এর কারণ আজকের শিশু না চাইতেই সবকিছু পায়। জন্মের পর থেকেই বাবা মা নিজে না খাইয়ে ছেলে মেয়েকে সবটুকু উজাড় করে দিতে চায়। না চাইতেই একের পর এক জিনিস এনে ঘরে পাহাড় করে। আর শিশু আধখাওয়া করে ফেলে দেয়। পরিবর্তে তুলে নেয় আর একটা নতুন জিনিস। এভাবেই হাতের কাছে সব জিনিস পেয়ে তাদের অভ্যাস এমন হয়ে পড়ে যে, পরবর্তীতে তা না পেলে যেনতেন প্রকরণে হোক সেটা আদায় করতে তৎপর হয়, সেটা যে কোন কিছুর বিনিময়ে। দোষটা তো আমাদেরই। সে সুযোগ তো শিশুকে আমরাই করে দিয়েছি।

শিশুদের মধ্যে একটা কৃত্রিম অভাব তৈরি করতে হবে, যাতে সে চাইতে না চাইতেই কোন জিনিস পায়। তবেই তো সে জিনিসের কদর বুঝবে। একটা জিনিস আধখানা খেয়ে ফেলে দেওয়ার জ্বালা তো তাকে বুঝতে দিতে হবে। আমার মনে আছে ছোটবেলায় তখন খুব সম্ভবত ক্লাস সেভেনে পড়ি। পূজার অন্তত দুমাস আগে বাবার কাছে বাইনা নতুন শু কিনে দিতে হবে। নেহাত একজোড়া শু, দামটাও কম নয়। তাই কি আর কিনে দেবেন বাবা!

শুরু হল বায়না। মাকে বলেও কাজ হল না। বাবার কথায় শেষ কথা। ‘তোমার বাবা যখন বলেছে, তার মুখের উপর কথা বলা আমার সাধ্যি কি?’ — মার স্পষ্ট জবাব। অনেক অনুনয় বিনয়। ‘আমি কিন্তু ভাত খাব না।’

‘না খেয়ো না খেয়ো।’ — বাবার স্পষ্ট জবাব। শেষে দু-মাস বাদে পুজো এল। সপ্তমীর সন্ধ্যা। জুতো কিনে না দিলে ঠাকুর দেখতেও যাব না।

বাবা এবার আমার কাছে হেরে গেল। শেষে আমার পছন্দমত জুতো পেলাম। তাহলে দু-মাস অনবরত একই বায়না করে জুতোটা পেলাম। আর এখন হলে ছেলে যেদিন বলবে সেই দিনই চায়। না হলে ছেলে ভয় দেখাবে ‘আমি চললাম।’ ভয়ে তো মা বাবার মুখ চুন। অগত্যা কিছু করার থাকে না। কিনে দিতে বাধ্য। এই কৃত্রিম অভাবটা আজকের ছেলেমেয়েদের বুঝতে দেওয়া হয় না বলেই আজকের ছেলেমেয়ে এত অসহিষ্ণু।

তাই অভিভাবক/অভিভাবিকাদের কর্তব্য আপনার বাচ্চাকে কৃত্রিম অভাবে রাখুন। সহ্য করার মত মানসিকতা গড়ে তুলুন শিশুকাল থেকেই। তবেই তো বড়ো হয়ে তার সহনশীলতার পাশাপাশি সবকিছুকে মানিয়ে নেওয়ার মানসিকতা গড়ে উঠবে। আবার কিছুকিছু ছেলেমেয়ে দেখা যায় তারা অত্যন্ত ঘরকুনো স্বভাবের। হাতে স্মার্টফোনে ব্যস্ত অধিকাংশ সময়। তাছাড়া যে সমস্ত ছেলেমেয়েদের বাবা মা চাকরি বাকরি করেন তাদের তো কোন কথাই নেই। তারা খুব আত্মকেন্দ্রিক হয়। তারা না পায় মা বাবার স্নেহ, আদর, না পায় তাদের ভালোবাসা। এজন্য এসমস্ত শিশুগুলি ego centric হয়ে পড়ে। খুব সামান্য মানসিক আঘাতও তারা সহ্য করতে পারে না। কারণ তারা কখনও কারো কাছে আঘাত পেতে শেখেনি। ঘাত প্রতিঘাতেরর মধ্য দিয়ে সে বড়ো হয়নি। সে শুধু চেনে নিজেকে। তার বাবা মা তাকে বাইরের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়নি। এটা অভিভাবকদেরই দোষ বলতে হয়।

সবশেষে একথায় বলব আজকের শিশু যেভাবে সহিষ্ণুতা হারাচ্ছে, তাতে মনে হচ্ছে আগামী দিনে তা এক ভয়াবহ আকার নেবে। সমাজে সহিষ্ণুতা বলে কিছু থাকবে না। আজকের সমাজ ঠিক সেদিকেই এগুচ্ছে।

প্রসেনজিৎ দাস, বিষ্ণুগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, বেতাই, নদিয়া।

আপনার মতামত লিখুন :

One response to “আজকের শিশু কেন এত অসহিষ্ণু? : প্রসেনজিৎ দাস”

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev