| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

পুরশুড়ায় বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জের, ‘নারী সঙ্গ’ পোস্টার ঘিরে চাঞ্চল্য

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা, আরামবাগ / ৩৮৫ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

“শোভন-বৈশাখীর পর আবার নতুন জুটি। বঙ্গ রাজনীতিতে একি রঙ্গলীলা। Don’t Touch me . তাহলে এগুলো আবার কী? পুলিস ছুঁলেই দোষ, আর বান্ধবী ছুঁলেই দিলসুখ। এই ভাষায় পোস্টার ঘিরে পুরশুড়ায় উত্তেজনা দেখা দিল। শেষ পর্যন্ত উত্তেজনা প্রশমনে পুলিশকে পথে নামতে হল। তুলে ফেলল রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নামে এই কুরুচিপূর্ণ পোস্টার। খবরে প্রকাশ, পুরশুড়া এলাকার তকিপুর রেলস্টেশন সংলগ্ন ও মসিনান এলাকায় রাজ্যের বিরোধী দলের বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নামে বেশ কিছু কুরুচিপূর্ণ পোস্টার কে বা কারা বুধবার রাতে লাগিয়ে দিয়ে যায়। অবশ্য বাংলার জনগণের স্বার্থে প্রচারিত বলে পোস্টারে দাবি করা হয়েছে। একে ঘিরে বিরোধী বিজেপির দলের থানা ঘেরাও করে বিক্ষোভ ও এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিস অবশ্য সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সেই পোস্টার ছিঁড়ে ফেলে। এদিকে এই পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পুরশুড়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন সামুই জানান, বিজেপির রাজ্য থেকে জেলা ও ব্লকস্তরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে । আর তারই ফলস্বরূপ এখানে ওই পোস্টার। এরসঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ওরা মিথ্যা অভিযোগ করছে।

পুরশুড়া ব্লকের তৃণমূলের যুব সভাপতি সুবিনয় ভৌমিক জানান, বিজেপি শান্ত পুরশুড়াকে অশান্ত করতে চাইছে। আসলে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর গোষ্ঠীদ্বন্দ্ব। আরামবাগ কার দখলে থাকবে তা নিয়েই নিজেদের লড়াই। আর এজন্য রাতের অন্ধকারে ওদেরই একদল কর্মী এসে ওই সমস্ত পোস্টার মেরেছে। আর এখন আমাদের ঘাড়ে চাপাচ্ছে। এভাবেই এখানে হাইলাইট হবার চেষ্টা করছে। বাংলার জনগণ এটা বুঝে গেছে। আসলে এখানে বিজেপির অস্তিত্ব এখন তলানিতে। এদিকে বিজেপির দাবি, আরামবাগের সংসদ সদস্য অপরূপা পোদ্দারের ৭ জনের নিয়োগ দুর্নীতির সুপারিশ শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করলে, তারপরই পোস্টার লাগিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছে তৃণমূলের নেতাকর্মীরা। অবিলম্বে দোষীদের গ্ৰেফতার করতে হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev