| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

জনসংযোগ পর্বে শুধু পঞ্চায়েত নয় প্রত্যন্ত গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫৪০ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

প্রত্যন্ত গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা মানুষ ঠিকঠাক পাচ্ছেন কীনা তা নিয়ে খোঁজ খবর নিলেন হুগলির জেলা সভাধিপতি আলহাজ্ব সেখ মেহবুব রহমান। উদ্দেশ্য একটাই মানুষ দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন তো? না কী কেউ বঞ্চিত হচ্ছেন! গত ১১ জানুয়ারি থেকে এভাবেই একটার পর একটা পঞ্চায়েতে দিদির দূত হয়ে খোঁজখবর নিচ্ছেন। ইতিমধ্যেই ২১টি পঞ্চায়েতে মানুষের জন্য দিদির একগুচ্ছ প্রকল্পের কাজ পৌঁছেছে কী না তা তিনি দেখেছেন। শুক্রবার তিনি পাণ্ডুয়া ব্লকের জামনা পঞ্চায়েতে মানুষের দুয়ারে হাজির হলেন। গত ১১ জানুয়ারি থেকে শুরু মেহবুব সাহেবের পথ চলা। সেই পথ চলাতে নেই বিশৃঙ্খলা। আজও সুশৃঙ্খল পরিবেশে ২২টি পঞ্চায়েতের হাজার হাজার মানুষের কাছে পৌঁছে পরিষেবা নিয়ে খোঁজ নিলেন।

প্রসঙ্গত, মেহবুব সাহেব এদিন প্রথমে বারোয়ারি কালীমন্দিরে গিয়ে পূজা দিয়ে সকল মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন। তারপর স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দরজায় কড়া নাড়েন। এখানকার পরিষেবা নিয়ে আলোচনা করেন। পাশে থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন।

মেহবুব সাহেব বলেন, উন্নয়নের পথ বাংলার শপথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা দূতদের লক্ষ্য রাখা কাজ। দ্রুততার সঙ্গে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। এজন্য প্রত্যেক পরিবারের পাশে থেকে তাঁদের অভাব অভিযোগের কথা শুনে তার সমস্যার সমাধান করা। তিনি আরও বলেন, অভিযোগ থাকলেই প্রশাসনিক আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, মেহবুব সাহেব এদিন বিকেলে পঞ্চায়েতে নেতাকর্মীদের সঙ্গে একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। তারপর তিনি মূলগ্রামে জনসংযোগ সভা করেন। সভায় মানুষের অভাব অভিযোগের কথা শোনেন এবং তার সমস্যা সমাধানের আশ্বাস দেন। সন্ধ্যায় দলীয় কর্মী সভায় অংশ নেন। সভায় রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গুরুত্ব দেওয়া হয়। পরিষেবা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে বলে মেহবুব সাহেব জানান।

তিনি আরও বলেন, দিদিকে শতকোটি প্রণাম জানাই। দিদি আমাকে দূত হিসেবে মানুষের দুয়ারে পাঠিয়েছেন একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা দেখার জন্য। আমার সরকার সব করে দিতে পারবে না। যেগুলো পারবে সেগুলো মানুষ ঠিকঠাক পাচ্ছেন কীনা তা দেখাই হল কাজ। উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের দেড় হাজারের বেশি পঞ্চায়েত পরিদর্শন হয়ে গেছে দিদির দূতদের। তৃণমূলের তরফে নেওয়া দিদির সুরক্ষা কবজ কর্মসূচি এখন সাফল্যের শীর্ষে।

প্রসঙ্গত, এদিন জনমানসে উৎসাহ লক্ষ্য করা গেল। দূতের সঙ্গে ছিলেন ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ, পঞ্চায়েত প্রধান ঝর্ণা পণ্ডিত, উপপ্রধান সুকুমার ঘোষ,স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা বাবলু সরেন ও সাইফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ৬০ দিনের এই কর্মসূচি থাকলেও, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে, তৃণমূল দিন সংখ্যা বাড়িয়েছে। উল্লেখ্য, জনসংযোগের এই পর্ব থেকেই পঞ্চায়েত ভোটে গ্রামে তৃণমূলের ভোট ব্যাঙ্ক অটুট থাকছে বলে ইঙ্গিত মিলেছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev