| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

কচি-কাঁচাদের সঙ্গে জাতীয় সঙ্গীতে গলামেলালেন বিধায়ক সমীর পাঁজা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪৭৩ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

দ্রুততার সঙ্গে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। দিদির দূত হয়ে হাওড়া গ্ৰামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান ও উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা বৃহস্পতিবার কানপুর অঞ্চলে মানুষের কাছে পৌঁছে গেলেন। একটাই উদ্দেশ্য দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা দেখার।

প্রথমেই এদিন সমীরবাবু দক্ষিণ কানপুর এলাকার মা ভদ্রকালী, বিমলা কালী ও মনসা মন্দিরে পূজা দিয়ে সকল মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর তিনি মল্লিক পাড়া মাজারে সকলের মঙ্গল কামনার্থে চাদর চড়ান। শান্তিপূর্ণ পরিবেশে তারপর তিনি কানপুর শরৎ শিক্ষালয় ও কানপুর রায়কিশোরী শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন।

এখানে সমীরবাবু শরৎ শিক্ষালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানে অংশগ্ৰহণ করেন। সেইসঙ্গে এখানকার প্রতিষ্ঠানের অভাব অভিযোগের কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

প্রসঙ্গত, দিদির একগুচ্ছ প্রকল্পের সুবিধা সকলে পাচ্ছেন কীনা তা নিয়ে কানপুর গ্ৰামপঞ্চায়েতের সকল নির্বাচিত সদস্য ও সদস্যা, কর্মী এবং নেতৃবৃন্দের কাছে খবর নেন। তাছাড়া উন্নয়ন সংক্রান্ত নানাবিধ প্রকল্পের কাজের পরিষেবা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, এদিন সমীরবাবু দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন। এরপর পুরাশ কমিউনিটি হলে দলীয় নেতা কর্মীদের সঙ্গে জনসংযোগ সভা করেন। সভায় দিদির সুরক্ষা কবচের পরিষেবা নিয়ে আলোচনা হয়। তারপর পুরাশ দলীয় কার্যালয়ে দিদির সুরক্ষা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিটি মানুষ যাতে সুরক্ষা কবচ থেকে বঞ্চিত না হয় সেটাই দেখা হল মূল লক্ষ্য। এদিন রাতে দলীয় কর্মী সুশোভন শেঠের বাড়িতে নৈশভোজ ও রাত্রিবাসের পর একদিনের কর্মসূচির সমাপ্তি ঘটবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev