| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মহাভারত, শুভাপ্রসন্ন : ললিতা ঘোষ

Reporter
ললিতা ঘোষ / ৫৫৮ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

যা নেই ভারতে, তা নেই মহাভারতে — মহাকাব্যের এই রাজনৈতিক, সামাজিক, কৃষ্টিশীল ব্যাপ্তি যতদূরসম্ভব দক্ষিণ এশিয়ার অন্য কোনও গল্পগাথায় নেই বলেই যুগে যুগে শিল্পী সাহিত্যিক, চলচ্চিত্রকার, নাট্যপরিচালক, চিত্রশিল্পী, গদ্যশিল্পী মহাভারতের গহীনে ডুব দিতে চেয়েছেন। প্রত্যেকে তার মত করে যাপিত সময়ের সঙ্গে তুলনা করেছেন মহাভারতের বাস্তবতার জটিলতাকে। যে বোঝার চেষ্টায় জুড়ে যায় ৪০০ বছর আগের মুঘল সময়ের সম্রাট আকবরের উদ্যমে রাজমনামা নামে অনুবাদ থেকে চিকাগো প্রেসের ক্রিটিক্যাল এডিশন থেকে বর্তমান সময়ে সত্যজিত রায়ের পাশাখেলা দৃশ্যায়িত করার অপূর্ণ খোয়াব থেকে হলিউডের পরিচালক পিটার ব্রুকের পাঁচ মহাদেশিয় ম্যাগনাম প্রোডাকশান ডিজাইন থেকে শাঁওলী মিত্রের নাথবতী অনাথবত থেকে তিজনবাঈ-এর অসামান্য পাণ্ডবানী থেকে বুদ্ধদেব বসুর মহাভারতের কথা থেকে খুব সম্প্রতি শুদ্ধসত্ত্ব ঘোষের ধারাবাহিক মহাভারতের ইন্টারপ্রিটেশন থেকে এক্কেবারে হাল আমলের চিত্রবাখানকার শুভাপ্রসন্নের ধারাবাহিকভাবে মহাভারতের চরিত্রগুলোর অন্তরে ডুব দিয়ে দেখার প্রচেষ্টাগুলি। প্রত্যেক শিল্পীই তার মত করে মহাভারতকে বোঝার চেষ্টা করেছেন, তাদের অনুভূতিগুলো পাঠক, দর্শকদের মধ্যে চারিত করে নতুনভাবে মহাভারতকে যুগোপযোগী করে পেশ করেছেন, নিজেকে রাঙ্গিয়ে নিয়েছেন চিরনতুন মহাভারতের রঙিন আঙিনায়।

কলকাতার রূপ-রস-গন্ধকে টিনড্রামিয় ক্যানভাসে ধরা আধুনিকতম চিত্রশিল্পী শুভাপ্রসন্ন গত কয়েক বছর ধরে তাঁর মত করেই মহাভারতের জটিলতম চরিত্রগুলোকে বোঝার ভাবনা ভাবছেন এবং ঘনিষ্ঠমহলে চারিয়ে দিয়ে কলকাতার আর্ট গ্যালারিতে তিনি ধারাবাহিকভাবে মহাভারতের চরিত্রগুলোকে উপস্থাপন করার পরিকল্পনা করেছেন। সেই ধারাবাহিকতার ভাবনায় তিনি খুব সম্প্রতি চিত্র প্রদর্শনীর আয়োজন করলেন ‘ফেসের আ রেস ফ্রম এপিক’ নামে আলিপুরের গ্যালারি সংস্কৃতিতে। প্রদর্শনী উদ্বোধনে ছিলেন হর্ষবর্ধন নেওটিয়া, সত্যম চৌধুরী, ব্রাত্য বসু প্রমুখ।

প্রদর্শনী বিষয়ে শুভাপ্রসন্ন বললেন, “মহাভারত যে শুধুমাত্র শৈল্পিক দিক থেকে উন্নত তা নয়, এই মহাকাব্যের এক একটি চরিত্রের এতরকম দৃষ্টিভঙ্গি, এমনকী রাজনৈতিক দিকের এর প্রাসঙ্গিকতা আমাকে আকর্ষণ করে। প্রত্যেকটা চরিত্র এত আধুনিক, ঘটনাগুলো এত প্রাসঙ্গিক যে মহাভারত পুরোনো হওয়ার নয়। সেই আধুনিক মহাভারতকে আমার ক্যানভাসে রঙ তুলির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। সমাজের মধ্যে তীব্র লোভ লালসা, ঈর্ষা, যৌনতা — সে সব অত্যন্ত ভালভাবে ফুটে উঠেছে মহাকাব্যে। আমি মহাভারত নিয়ে দীর্ঘদিন চর্চা করেছি। ছেলে বয়সে যে গল্প জানতাম, সেটা বড় হয়ে যখন নতুন করে দেখতে বুঝতে শুরু করলাম, তখন মনে হয়েছিল, আমায় মহাভারতকে নতুন করে উপস্থাপন করতে হবে।

অতিমারির আগে আমি ৬ ফুটের প্রমান আকারের বহু ছবি নিয়ে প্রদর্শনী করেছি। সেই প্রদর্শনীটা আয়োজিত হয়েছিল কলকাতা সেন্টার ফর আর্টসে। দুর্ভাগ্য প্রদর্শনী শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই লকডাউন নেমে আসে। সেই ছবি এখনও আছে। সেই ছবি ভবিষ্যতে বম্বে বা দিল্লিতে দেখানো হবে। এখানে, গ্যালারি সংস্কৃতিতে মহাভারতের বিভিন্ন চরিত্রের মুখ নিয়ে ৩০টা ছবির প্রদর্শনী করছি। এরা নতুন করে গ্যালারি সাজিয়েছেন। নবসাজের পরেই আমার প্রথম প্রদর্শনী”, জানালেন শিল্পী।

প্রদর্শনী চলবে ২৩ মার্চ পর্যন্ত।

ছবি : অভিষেক সামন্ত, চয়ন বন্দ্যোপাধ্যায়

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev