| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

২৫ বছরে পা রাখলো সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৪৪৬ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

আজ থেকে ২৪ বছর আগে মাত্র ৩৮ লক্ষ টাকা নিয়ে যাত্রা শুরু করে আজ মহীরুহের মতো একটি প্রতিষ্ঠান৷ ২০২০-২১ অর্থবর্ষে অর্থাৎ করোনাকালে সেই প্রতিষ্ঠানটির আমানত বেড়েছে বিগত বছরের থেকেও কুড়ি কোটির বেশি৷ ২৪ বছর আগে সেই প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল মাত্র ৪ জনকে নিয়ে৷ এই অর্থনৈতিক মন্দারকালেও চলতি আর্থিক বর্ষেও লভ্যাংশ প্রায় আড়াই কোটি টাকা। একে এই ভীষণ সময়ে আশাব্যাঞ্জক বললেও কম বলা হয়। প্রতিষ্ঠানটির নাম সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (Samata Co-operative Development Bank Ltd.)৷ আজ সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড পা দিল ২৫ বছরে।

তিন বছর আগে সল্টলেক, করুণাময়ীতে এই ব্যাঙ্ক দুটি শাখা খুলেছিল৷ আর সে বছরই শ্রেষ্ঠ সমবায় ব্যাংক হিসেবে রাজ্য সরকারের কাছ থেকে পেয়েছিল সমবায় রত্ন পুরস্কার৷ এরপর পলতায় আরও একটি নতুন শাখা খোলে সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। তখন থেকেই তারা আরও শাখাপ্রশাখা বিস্তারে রিজার্ভ ব্যাংকের অনুমতির অপেক্ষায় ছিলেন৷

গত ৮ আগস্ট উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে সমতার আরও একটি শাখার যাত্রা শুরু করেছে। প্রসঙ্গত, সমবায় একটি আন্দোলন; সেই আন্দোলনে অনস্বীকার্য ভূমিকা রেখেছে সমবায় ব্যাঙ্ক। আরও অন্যান্য ব্যাঙ্কগুলির মধ্যে সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড একটি বিশেষ অবদান রেখেছে।

গত ১৪ আগষ্ট দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া-লস্করপুরে সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড তাদের আরও একটি শাখা খুলেছে। কেবল তাই নয়, সমতা-র সিইও দেবাশিস ভট্টাচার্য জানান, আগামী এক বছরের মধ্যে কলকাতা-বেহালা-সহ দক্ষিণ ২৪ পরগনায় তাদের আরও শাখা চালু হবে।

একসময় সমতা কো-অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড-এর কর্ণধার দেবাশিস ভট্টাচার্য বলছিলেন, ‘এ কথা জোর গলায় বলতে পারি যে, যত যা-ই হোক না কেন, এ রাজ্যর টাকা বিদেশে যেতে দেব না৷’ সেদিনের সমতা ১৭ হাজার সদস্য আর ৪৭ হাজার গ্রাহক করে ফেলেছে৷ তখন তিনি সমবায় ব্যাংকের উপযোগিতা নিয়ে বিভিন্ন জেলায় কর্মশালাও করছেন৷ অনেক তরুণ-তরুণী উদ্বুদ্ধ হন দেবাশিসের শিক্ষণ শিবিরে৷ আজ তাদের ওয়ারকিং ক্যাপিটল ২৭৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। তখন তাদের কোনও গ্রাহক ছিল না। সদস্য ছিল ৩ হাজার। বর্তমানে গ্রাহক সংখ্যা ৪০ হাজার ও সদস্য সংখ্যা ১৮ হাজার।

প্রসঙ্গত আজ গোটা বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক মন্দা, দেশে জিডিপি-র হার ক্রমশ সংকুচিত হচ্ছে। তার জের এসে পড়ছে সমগ্র অর্থনীতি থেকে শুরু করে সমাজ ব্যবস্থা ও ব্যবসা বানিজ্যের ওপর। সেখানে পারিপার্শিক সুস্থিরতা বজায় রেখে অস্তিত্ব টিকিয়ে রাখাটাই যেখানে একটা বড় ব্যাপার সেখানে একটি সমবায় ব্যাঙ্কের পক্ষে অগ্রগতি বজায় রাখাটা একটা উদাহরণ। অর্থনৈতিক মন্দার প্রভাব যে সমতার ওপর পড়েনি সে কথা বলা ভুল। তবে তাঁরা নিজেদের সক্ষমতা দিয়েই টালমাটাল পরিস্থিতিকে সামাল দিয়েছেন এবং মানুষের সঙ্গে থেকেছেন। আশা করা যায় এই ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতিকে তারা যখন দক্ষতার সঙ্গে সামাল দিতে পেরেছেন তখন আগামী দিনে তাদের আগ্রগতি আরও বিস্তৃতি লাভ করবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev