| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

শিলিগুড়িতে পুলিশ ও গোয়েন্দা অভিযানে গ্রেফতার একদল মাদক ও দেহব্যবসায়ী লিখছেন কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ৩৪৪ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৩ জুলাই, ২০২১

করোনাকালে লকডাউনের মধ্যেই নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ি এলাকার বহু জায়গায় রমরমিয়ে চলছিল বিভিন্ন মাদক দ্রব্যের অবৈধ ব্যবসা। পাশাপাশি এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই শিলিগুড়ির একটি হোটেলে গোপনে শুরু হয়েছিল দেহব্যবসার কারবার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ওই হোটেল এবং বিভিন্ন জায়গায় যে জাল পেতেছিল তাতেই ধরা পড়ে মাদক ব্যবসায় যুক্ত লোকেরা এবং হোটেল মালিক-সহ দেহব্যবসার সঙ্গে জড়িতরা।

জানা গিয়েছে, শুক্রবার এনজেপি রেল হাসপাতালের সামনে ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে দাঁড়িয়ে ছিল মাইকেল মধুসুদন কলোনীর রঞ্জিত পাল। সেই খবর পাওয়া মাত্র অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ বামাল ধরে ফেলে রঞ্জিত পালকে। তার কাছ থেকে উদ্ধার হয় ২৬ কেজি গাঁজা। যার বাজারমুল্য প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা। ধৃত রঞ্জিত দীর্ঘদিন ধরেই এই কারবারের সঙ্গে যুক্ত। সে জলপাইগুড়ি থেকে গাঁজা এনে শিলিগুড়িতে বিক্রি করতো বলে জানায় পুলিশ। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

ওইদিন এনজেপি থানার অন্তর্গত মমতা পাড়া ও সিপাই পাড়া এলাকায় দুটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৯৩ বোতল দেশি মদ ছাড়াও বেশকিছু বিদেশি মদও উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ওই দুটি বাড়িতে বেশ কিছুদিন ধরেই চলছিল অবৈধ মদের ব্যবসা। ওই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও ওই দিন এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে পুলিশ অবৈধ দেশি বিদেশি মদ সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশের অভিযানে একই দিনে মৈলানিজোত এলাকার একটি চায়ের দোকান থেকে উদ্ধার হয় ৭০০ গ্রাম আফিম-সহ বিভিন্ন নেশার সামগ্রী। ঘটনাস্থল থেকে অবৈধ আফিস ব্যবসার সঙ্গে যুক্ত সন্দীপ কুমারকে পুলিশ বামাল গ্রেফতার করে।

এদিকে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির একটি হোটেলে অভিযান চালায় গোয়েন্দা দফতর। তাদের কাছে খবর ছিল ওই হোটেলে গোপনে চলছে দেহব্যবসা। অভিযানে ঘটনাস্থল থেকে গোয়েন্দারা ৮ জনকে গ্রেফতার করে। এরা হোটেল মালিক মনি পাল, হোটেল কর্মী সুহান রায়, সজল চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, প্রশান্ত সরকার, শমিক চ্যাটার্জি, অনিল সিং, গজানন কোলাপুর। এছাড়াও হোটেল থেকে উদ্ধার হয়েছে ৬ যুবতি। জানা গিয়েছে উদ্ধার হওয়া যুবতিদের মধ্যে ২ জন দক্ষিণ ২৪ পরগণা, ১ জন বিহার, ১ জন কোচবিহার, ১ জন উত্তর দিনাজপুর এবং আর একজন উত্তর ২৪ পরগণার বাসিন্দা। ধৃত ৮ জনের বিরুদ্ধে ইমোরাল ট্রাফিকিং অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আদালতে তোলা হয়েছে।

শিলিগুড়ির মাটিগাড়ায় একটি বহুতলে অফিস ভাড়া নিয়ে চলছিল অবৈধ কলসেন্টার।গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ এবং গোয়েন্দা দফতর। ঘটনাস্থল থেকে আটক করা হয় ২৪ জন যুবতি এবং ২ যুবককে।

পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরেই সেখানে এই অবৈধ কলসেন্টার চলছিল।এদিন ওই বহুতলের একতলায় কলসেন্টারের অফিসে যখন পুলিশ হানা দেয় সেইসময় দরজা ভেতর থেকে বন্ধ ছিল।পরে দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকে ২৪ জন যুবতি এবং ২ যুবককে আটক করে। বেশকিছুদিন ধরেই ওই অবৈধ কলসেন্টার বন্ধ করতে অভিযান চালিয়ে শিলিগুড়ি পুলিশ কাউকে ধরতে পারছিল না। কিন্তু এদিন তারা সফল হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev