| | |
এই মুহূর্তে ::
পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

অতিমারির সময়ে বেড়েছে টিবি

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৩৬২ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

গত দু’বছরে অতিমারির দাপটে ব্যহত হয়েছে টিবি নির্মূল করার কাজ। সেই কারণে বেড়েছে টিবি। এই অভিমত দিয়েছেন হু’র স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, এই সময়কালে বেড়েছে ড্রাগ রেজিস্ট্যান্সও। ২০২১ সালে বিশ্বে টিবি রোগীর সংখ্যা  দাঁড়িয়েছে ১০.৬ মিলিয়ন। যা তার আগের বছরের তুলনায় ৪.৫ শতাংশ বেশি। অন্যদিকে এই সময়কালে দুরারোগ্য টিবি রোগীর সংখ্যা বেড়েছে ৩ শতাংশ। টিবির হালচাল নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে বহু বছর পর বিশ্বে  টিবি সংক্রমণ বৃদ্ধির ঘটনা ঘটলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল আধানোম ঘেব্রেইয়েসুস এর মতে, অতিমারির বিরুদ্ধে আমরা যেমন এক হয়ে লড়েছি ঠিক তেমনি টিবি প্রতিরোধেও মানব জাতিকে এক হতে হবে। এর পাশাপাশি আরেকটা সত্য মানতে হবে যে টিবি প্রতিরোধের কাজে ব্যয়ও চোখে পড়ার মত বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এটা যে আগে খুব বেশি ছিল তা নয় এমনকি ২০১৯ সালেও বিশ্বের টিবি প্রতিরোধে বাজেট ছিল প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম। রোগ প্রতিরোধের কাজটা মূলত সংশ্লিষ্ট দেশগুলিকেই সামলাতে হয়েছে। কম এবং মাঝারি আয়ের দেশগুলির আর্থিক চাপ এর ফলে বেড়েছে।

এটা ঘটনা যে পরিসংখ্যানের নিরিখে নতুন সংক্রমণের ঘটনা কম। কিন্তু এটা কোন সাফল্য নয়। বিশেষজ্ঞদের মতে, টেস্টিং কম হচ্ছে বলে আক্রান্তের সংখ্যাও স্বাভাবিকভাবে কম মনে হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার সুযোগ না পাওয়া কিংবা সচেতনতার অভাবে রোগ প্রতিরোধের কোন ব্যবস্থা না নেওয়া মানুষরাই সংক্রমণ  ছড়াচ্ছেন অন্যদের মধ্যে। সাম্প্রতিককালে সংক্রমণ বাড়ার এটা একটা বড় কারণ। টিবি নিয়ন্ত্রণের ব্যাপারে রাষ্ট্রসংঘ ঘোষিত লক্ষ্যমাত্রা থেকে আমরা এমনিতেই অনেক পিছিয়ে ছিলাম, অতিমারি সেই ব্যবধান আরও বাড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অবস্থা সামাল দিতে সতর্কতা ও প্রতিরোধ ব্যবস্থা চতুর্গুণ করতে হবে। প্রাণ বাঁচাতে এবং সংক্রমণ রুখতে হলে অবিলম্বে আক্রান্তদের কাছে যাওয়া প্রয়োজন। নাগরিক সমাজকে একাজে অংশীদার করে বিশ্বের দেশগুলিকে এগোতে হবে বলে জানিয়েছেন গ্লোবাল টিবি প্রোগ্রামের ডিরেক্টর তেরেজা কাসেভা। বাংলাদেশ, ব্রাজিল, চিন, উগান্ডা, জাম্বিয়ার মত দেশগুলিতে টিবি চিকিৎসার অবস্থা তুলনামূলকভাবে ভালো। অন্যদিকে ভারত, নাইজেরিয়া, সাউথ আফ্রিকার মত দেশগুলির অবস্থা গত বছরের তুলনায় ভালো হলেও প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছে হু।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev