[আমি আর আলাদা করে টিকা জুড়ছি না — টিকার বহরের তুলনায় শোরের মূল টেক্সটের পরিমান কমছে। প্রত্যেকটা স্তবকের আলাদা আলাদা ব্যাখ্যা না দিয়ে গোটা কিস্তির টিকার সারাংশ করে দেব। পড়ে যদি কোনও দিন বই হয়ে বেরোলে সেখানে বিস্তৃত টিকা থাকবে। ৩০ কিস্তির সবকটা স্তবক বাংলার জনসংখ্যা, মুদ্রা ও রাজস্ব কাঠামোর সংকটের আন্তঃসম্পর্কিত পতন নিয়ে শোরের […]