সবাই জেগে দেখো, ছবির রেণু ছড়িয়ে আছে, হৃদয়ে সব মেখো … ছড়া-ছবির দেশে আমরা সেই রেণু খুঁজতেই নেমেছি। উপরের পঙক্তি দুটি লিখেছেন গদাধর সরকার, যিনি পরিচিত মালিপাখি নামে। মালিপাখি একজন বিশিষ্ট ছড়াকার — যিনি নিভৃতে বসে ছড়াকে আজও লালন করছেন যত্নে, পরম মমতায়। আমার সাথে তাঁর পরিচয়ের দিনটা আমার কাছে চিরদিনের জন্য স্মরণীয়। সাহিত্য পত্রিকার […]