নয়. শান্তিনিকেতনে বিশ্বভারতীর ব্যবস্থায় বাসা না পেলে নিশ্চিন্ত মনে কাজ করা কঠিন হতো। প্রসেনজিৎ সিংহ একবার, আর, আরেকবার শ্যামলী খাস্তগীর আমাকে বাড়িতে রেখে কাজ করবার সুযোগ করে দিয়েছিল। শ্যামলীর বাবা সুধীর খাস্তগীরের ‘পলাশ’ বাড়িতে দীর্ঘকাল ছিলাম একবার। দোতলাতে বাথরুমসুদ্ধ একটা বড়সড় কামরাতে দিব্যি আরামে থাকতাম। লেখার কাজে অখণ্ড মনোযোগ দেওয়ার সুযোগ ছিল। আর গানের চর্চার […]