চার. আমার এমএ পড়বার সময়ে শান্তিনিকেতনের শিক্ষা আর বিদ্যাভবনে ‘সাহিত্যিকা’ নামে একটি আসরের আয়োজন হতো। নামটা নাকি রবীন্দ্রনাথেরই দেওয়া। শিক্ষার্থীদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ ইত্যাদি পাঠের ব্যবস্থা ছিল। একদিন লাইব্রেরির রিডিং রুমে বসে কী একটা পড়ছিলাম। বেঁটেখাটো একটি ছেলে এসে ধরল আপনি নিশ্চয়ই কবিতা লেখেন, এবারকার সাহিত্যিকায় একটা কবিতা পড়ুন। ওরে বাপরে! এমন নাছোড়বান্দা! কবিতা […]