বাইশ. আমি যখন এমএ পড়ছি, তখন ইন্দিরা দেবী চৌধুরাণী পাঠভবনের শিক্ষক বুবুদির বাসায় থাকতেন। বুবুদি তাঁর পুত্রবধূ। সুপ্রিয়-সুপূর্ণা বুবুদির পুত্রকন্যা। আগে লিখেছি, সুপূর্ণাকে ইন্দিরা দেবী ট্রেনিং দিয়ে দক্ষ গাইয়ে করে তুলেছিলেন। আমি একবার প্রথম পর্ব এমএর বান্ধবীদের সঙ্গে ওঁকে দেখতে গিয়েছিলাম। উনি জিজ্ঞেস করেছিলেন ‘গান জানো?’ গান শোনাতে বললে বোকার মতো ধরেছিলাম অনেক চড়া সুরের […]