দোষ আমারই। রাস্তার দিকে তাকিয়ে আমার হাঁটা উচিত ছিল। তা না করে আড়চোখে মেয়েটিকে দেখতে গেলাম। তাতেই ফুটপাতের গর্তে পা পড়ে গেল। আমি পড়ে গেলাম। পা মচকে গেল। যন্ত্রণায় কাতরাতে লাগলাম। উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। পারলাম না। তা দেখে অনেকে চারপাশে দাঁড়িয়ে পড়ল। তাদের মধ্যে সেই মেয়েটিও ছিল। সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিল। মেয়েটিও দিল। […]