মাত্র চার বছর আগেই এ থাকত পাড়ার পূর্ব প্রান্তে মুদি দোকানের চাতালে, লোক এলেই প্রথমে হালকা গররর্। তারপর লেজ নাড়ত, বিস্কুট জুটলে সামনের দুই পা বাড়িয়ে শরীর ঝুঁকিয়ে আঁউউ বলতে বলতে গড়-ই করে ফেলত। ও থাকত পাড়ার পশ্চিম দিকে চা-দোকানের সামনে। গরগর করতে হত না। চা খেতে যারা আসে, তারা বেশ গপ্পবাজ, আড্ডা জমাবেই। বয়াম […]