ভিড় বাস থেকে ব্যাগ কাঁধে এমন ভাবে নামল বিমান, যেন ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হল। বিমান যেহেতু টিকিট না কেটে বাস থেকে নামবে না, তাই স্টপ ছাড়িয়ে চলে এল অনেকটাই। দোষ কন্ডাক্টরের। আগেই বিমান কয়েক বার হাঁক দিয়েছে টিকিটের জন্য। কন্ডাক্টর আসেনি। হাতে থাকা টিকিটটা ছুড়ে ফেলতে গিয়ে বিমানের চোখ গেল ফুটপাত লাগোয়া শো-রুমের কাচে। […]