ছোট্ট পুকুরপাড়… তাকে ঘিরে আম, কাঁঠাল, নারকেল গাছের সারি। রাস্তার ধারেই বাড়ি, কিন্তু বড় বড় গাছের আড়ালে অনেকটা গোপন থাকে এ বাড়ির সজীব সৌন্দর্য। রাস্তার পাশে ছোট খালের উপরে সাঁকো করা… বাড়ির ফটক দরজা পর্যন্ত। তারপর গেট থেকে সিমেন্ট বাঁধানো রাস্তা ধরে খোলামেলা ছোট দোতলা বাড়িটি। বাড়ির মধ্যে কোন প্রাচুর্যের ছোঁয়া নেই, অতি সাধারণ ছিমছাম। […]