হাত বাড়াতে যেও না, এখন লোডশেডিং, অন্ধকার। তেষ্টা পেলেও চেপে যাও। নইলে, কাচের ‘জাগ’, তো। বড় ঠুনকো, অভিমানী। বেমক্কা হাত ঠেকলেই কাত হয়ে কেঁদে কোট একসা হবে। কানাত ভাঙাও অসম্ভব নয়। তখন খালি ধারালো টুকরো, জল, জল, সারা ঘরময়। তাই বলি নিরুপম, তেষ্টা পেলেও চুপচাপ থাকো। নিঝঝুম, ঘুমঘুম। ঘুম না থাক, ঘুমের ভাব। রাতটার মতো। […]