‘তুমি বলবে সোনাইমুড়ীতে বিরাট চারতলা বাড়ি আছে আমাদের।’ ‘চারতলা?’ ‘ইয়েস। চারতলা বাড়ি। বাড়ির সামনে বিরাট উঠান, বড় একটি লোহার গেট পেরিয়ে উঠানে ঢুকতে হয়। বাড়ির পেছনে পুকুর আছে দুটি, শান-বাঁধানো ঘাট। চারপাশে সুপুরি বাগান, আম-জাম-কাঁঠাল গাছ তো আছেই। পুরো এলাকায় কয়েক বিঘা জমি আছে, গরিব কৃষকরা চাষ-বাস করে সেখানে। বলবে তোমার বাবা জমিদার।’ ‘জমিদার?’ ‘না, […]